জাতীয়

দীর্ঘ এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে সম্রাট

ঢাকা, ৮ অক্টোবর- এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

বুধবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইইউ) হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন সম্রাটকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে ক্যা‌সি‌নোবি‌রোধী অভিযা‌নে গত বছর ৭ অক্টোবর সম্রাট‌কে কু‌মিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় সম্রাট‌কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/০৮ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language