দিনাজপুর
হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর, ০২ অক্টোবর – ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, শনিবার ভারতের গান্ধীজির ১৫২তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ অক্টোবর ২০২১









