রাজবাড়ী

ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই ঢাকামুখী চাপ

সোহেল মিয়া

রাজবাড়ী, ২৬ অক্টোবর- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়তের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এখন ফাঁকা। ঘাট এলাকায় নেই কোন যানবাহনের চাপ। নদী পারের জন্য আসা সকল যানবাহনই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

কয়েকদিন আগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে প্রভাব পড়ে এই গুরুত্বপূর্ণ ব্যস্ত নৌরুটে। গোয়ালন্দ মোড়ে নদী পারের জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই থেকে তিন ধরে অপেক্ষা করতে হয়েছে শত শত পণ্যবাহী ট্রাকগুলোকে।

কিন্তু আজ সোমবার (২৬ অক্টোবর) সরেজমিন গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়া ঘাটে দেখা যায় ভিন্ন চিত্র। যে সব সড়কে দিনের পর দিন নদী পারের জন্য অপেক্ষা করতে হয়েছে সেই সব সড়ক এখন ফাঁকা। যানবাহনগুলো সরাসরি ফেরির টিকিট সংগ্রহ করে উঠে যাচ্ছে ফেরিতে।

আরও পড়ুন: ভৈরবে দুই বিদেশি নাগরিক আটক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ্ রনি বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ নেই। স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো নদী পার হয় সেই যানবাহনগুলোই নদী পার হচ্ছে। তাছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৭ টি ফেরি নিয়মিত চলাচল করায় ঘাটে কোন যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছেনা। দৌলতদিয়ার চারটি ঘাটই সচল রয়েছে।

সূত্রঃ বার্তা ২৪
আডি/ ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language