কিশোরগঞ্জ

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-নিহতদের আর্থিক সহায়তা

কিশোরগঞ্জ, ২৬ অক্টোবর- কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ হওয়ার ঘটনায় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

কমিটিকে আগামি সাত কর্ম দিবসের মধ্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত একজনের পরিবারকে ২০ হাজার ও আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

রোববার কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ ৯, বৃদ্ধার মৃত্যু

সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিফাই বেগম (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড কসমেটিক সার্জারি ইনস্টিটিউটের টিকিৎসাধীন অপর ৭ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার ঢাকা বিভাগের কমিশনারের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিঠামইন উপজেলার কাঠখাল গ্রামের একটি বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন গুরুতর দগ্ধ হন। তারা হলেন আব্দুস সালামের তিন ছেলে কামাল (৩২), জামাল (২৭), আনোয়ার (২৫), স্ত্রী সিফাই বেগম (৬২), সাদ্দামের স্ত্রী তাসলিমা (২৫), সাদ্দামের দুই শিশু সন্তান উম্মে হানী (৩), উম্মে হানিফা (৩ মাস), আব্দুল আলীর দুই মেয়ে পারভীন (১৩), তহুরা বেগম (১০) ও স্বপনের স্ত্রী জুয়েনা (২০)।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language