বিচিত্রতা

বংশ পদবি করোনা, বিপাকে যুবক

করোনা ভাইরাসের নাম শুনলেই এখন মানুষের আতঙ্ক জাগে। সেখানে যদি কারও বংশ পদবি ‘করোনা’ হয়, তা হলে তার কেমন অবস্থা হবে? এমন পদবির কারণে কেমন ঝামেলা পোহাতে হতে পারে, তা বেশ টের পাচ্ছেন ব্রিটেনের এক ব্যক্তি। পরিস্থিতি এতটাই জটিল যে, লোকজনকে বোঝাতে নিজের পাসপোর্ট এবং ব্যাংকের পরিচয়পত্র সঙ্গে নিয়ে সব সময় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

৩৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম জিমি করোনা। পেশায় তিনি নির্মাণ শ্রমিক। তাদের পারিবারিক পদবি ‘করোনা’। জিমির পূর্বপুরুষ আবার ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যও ছিলেন। তার দাদা যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বহুদিন বন্দি ছিলেন নাৎসি ক্যাম্পে। এ ধরনের পরিবারের সদস্যকেও পদবির জন্যই কার্যত বিপাকে পড়তে হচ্ছে।

আরও পড়ুন: শরীরে ৪৫৩টি ছিদ্র ও মাথায় সিং বানিয়ে গিনেস রেকর্ড

করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে এ বিড়ম্বনায় পড়েন জিমি। এর মধ্যে ছেলের চিকিৎসা করাতে গিয়ে পদবির কারণেই বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত দেখাতে হয় ছেলের জন্মসনদ। বর্তমানে নিরুপায় হয়ে নিজের পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখতে শুরু করেছেন জিমি।

এন এইচ, ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language