খুলনা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

খুলনা, ১০ সেপ্টেম্বর- খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৫৫ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আর যশোর ও মেহেরপুরে মারা গেছে একজন করে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১০ হাজার ৫৪৫ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন হাজার ৭০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ দুই হাজার ২৪ জন।

সূত্রঃ জাগো নিউজ

আর আই


Back to top button
🌐 Read in Your Language