খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

খুলনা, ০৬ আগস্ট – গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬৭ জন।

সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায়, যশোর ও কুষ্টিয়া তিনজনের করে মৃত্যু হয়েছে। আর নড়াইল ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৫ জন, বাগেরহাটে পাঁচজন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ২৩ জন, নড়াইলে ১০ জন, মাগুরায় ১৭ জন, ঝিনাইদহে ২১ জন, কুষ্টিয়ায় ৪২ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২৬ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language