ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত থেকে আরো ৯ জন আটক

ঝিনাইদহ, ০৬ সেপ্টেম্বর – অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সলেমানপুর ও গোপালপুর গ্রাম থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে মহেশপুর উপজেলার সলেমাপুর গ্রামের একটি ইটভাটার সামনে সাত নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী গ্রামের মৃত অবিলাস হালদারের ছেলে অরুন হালদার (৭০), তার স্ত্রী নমিতা হালদার (৫০), মৃত কালিপদ হালদারের ছেলে সুখ চাঁদ হালদার (৩৪), রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৩), তার স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহন গ্রামের মৃত. শহীদ মাঝির মেয়ে শারমীন সুলতানা (২২), মোহন মিয়ায় ছেলে অনিক (১৮)।

এছাড়া গোপালপুর গ্রামের মাঠ থেকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মো. আ. রশিদের স্ত্রী রোকসানা বেগম (২৬) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা গ্রামের মো. ইলিয়াসের মেয়ে মেঘলা আক্তারকে (২৫) কে অবৈধ প্রবেশের সময় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে রোববার মহেশপুর থানায় মামলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৬ সেপ্টেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language