রাজশাহী

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী, ২৫ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গে আরও ৬ জনসহ মোট ৭ জন মারা গেছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, একই সময়ে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫০৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়।

দুই ল্যাবের টেস্টে মোট ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। এদের বেশিরভাগেরই বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language