রাজশাহী

রামেকে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী, ২৪ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া নয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন আছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২২১জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৪ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language