তালেবানের সঙ্গে হাত মেলালেন প্রাক্তন প্রেসিডেন্ট গনির ভাই হাসমত (ভিডিও)

কাবুল, ২১ আগস্ট – আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি আহমেদজাই তালেবানকে সমর্থন জানিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোচি গ্র্যান্ড কাউন্সিলের প্রধান হাসমত গনি আহমেদজাই তালেবান নেতা খালিল-উর-রহমান আর ধর্মীয় স্কলার মুফতি মোহাম্মদ জাকিরের সামনে সংগঠনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।
ওই সময়কার ভিডিও টুইটারে তাহির খান নামে এক ব্যক্তি শনিবার শেয়ার করেছেন। ভিডিওতে হাসমত গনি আহমেদজাইকে তালেবান নেতাদের সাথে হাত মেলাতে দেখা গেছে। এমনকি এক তালেবান নেতাকে আহমেদজাইয়ের কপালে চুমু খেতেও দেখা গেছে।
তবে শনিবার টুইট করা ওই ভিডিও ঠিক কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।
তালেবান কাবুল ঘিরে ফেললে সেখান থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন। তবে সেই দাবি নাকচ করে গনি জানান, এক কাপড়ে আফগানিস্তান ছেড়েছিলেন তিনি। এমনকি জুতা পরারও সময় পাননি ৭২ বছর বয়সী সাবেক আফগান প্রেসিডেন্ট।
طالبان کا کہنا ہے کہ @ashrafghani کے بھائی حشمت غنی احمد زئی نے طالبان کی حمایت کا اعلان کیا ہے۔ طالبان رہنما خلیل الرحمٰن اور دینی عالم مفتی محمود ذاکری اس موقع پر موجود ہیں۔ ویڈیو مفتی ذاکری نے جاری کی ہے۔ pic.twitter.com/MmBIsRqwa4
— Tahir Khan (@taahir_khan) August 21, 2021
সূত্র : যুগান্তর
এম এউ, ২১ আগস্ট









