দক্ষিণ এশিয়া

ভারতে কমেনি করোনা সংক্রমণ, মৃত্যু পাঁচ শতাধিক

নয়াদিল্লী, ২০ আগস্ট – ভারতের দৈনিক করোনা সংক্রমণ এবং দৈনিক মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় একই আছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫৪০ জনের।

ভারতে পুরো মহামারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৫৮৯ জন। সংক্রমণ কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগীর রয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৬০৫ জন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে কেরালায়। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১১৬ জন।

দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরালার চারভাগের এক ভাগ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৭০২), অন্ধ্রপ্রদেশ (১,৫০১), কর্নাটক (১,৪৩২), ওড়িশা (১,০৪১), পশ্চিমবঙ্গে (৭৩১) এবং আসাম (৭১৩)। এ ছাড়াও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language