জাতীয়

শীঘ্রই রায়হান হত্যা মামলার মূল আসামিকে ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল, ২৪ অক্টোবর- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যার মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে চেষ্টা অব্যাহত আছে। শীঘ্রই তাকে ধরা হবে। অপরাধ করে কেউ পাড় পাচ্ছে না। পুলিশ কোনও অপরাধ করেও ছাড় পাবে না।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীদের আলু-পেঁয়াজ বিক্রি করা উচিত: কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতি শীঘ্রই পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার প্রদান করবেন। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতালও নির্মাণ করা হবে।

তিনি বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, কোথাও ছাড় দেয়া হয়নি। তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language