বরিশাল

বরিশাল বিভাগে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৩

বরিশাল, ১৫ আগস্ট – বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা শনাক্ত হয়ে পাঁচ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৯৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৫৯, পটুয়াখালীতে ৬৮, ভোলায় ৮৫, পিরোজপুরে ৩৩, বরগুনায় ৩০ ও ঝালকাঠিতে ১৮ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ১৫৫ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ১৬৬ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৫ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language