জাতীয়

খুব শ্রীঘই পদ্মা সেতুতে বসছে ৩৪তম স্প্যান

সুমিত সরকার সুমন

মুন্সীগঞ্জ, ২৪ অক্টোবর- আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না দেখা দিলে আজ শনিবার(২৪ অক্টোবর) পদ্মা সেতুতে বসানো হতে পারে ৩৪তম স্প্যান “টু-এ”। সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের উপর ৩৪তম স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হতে চলেছে সেতুর ৫ হাজার ১শ মিটার অর্থাৎ ৫.১ কিলোমিটার অংশ। ৩৪তম স্প্যানটি মডিউল নং ২ এর ১নং স্প্যান।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, আজ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনের মাধ্যমে স্প্যানটি নির্ধারিত পিয়ারে কাছে নিয়ে যাওয়া হবে। সব ঠিক থাকলে বিকালের স্প্যানটি পিয়ারের উপর বসিয়ে দেওয়া হবে। তবে কোন জটিলতা তৈরি হলে আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) বসানো হবে।

এদিকে এরিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা গেছে, মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যর ধূসর রংয়ের ৩৪তম স্প্যানটি ভাসমান ক্রেনে তোলার কাজ চলছে। স্প্যানটি তোলা হয়ে গেলে নির্ধারিত পিলারের অভিমুখে রওনা হবে ক্রেণটি।

পদ্মা সেতু সূত্রে আরো জানাগেছে, ৩৪তম স্প্যানের পরে আগামী ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান, নভেম্বর মাসের ৪ তারিখ ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আর আগামী ১০ডিসেম্বরের মধ্যে সকল স্প্যান বাসানোর নির্দেশনা রয়েছে সেতু সচিবের। এর আগে সর্বশেষ ১৯অক্টোবর সেতুতে বসানো হয়েছিলো ৩৩তম।

আরও পড়ুন:  মেট্রোরেলের নির্মাণ কাজের অগ্রগতি ৫০.৪০ শতাংশ

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৩৩টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৯শ ৫০মিটার মিটার অংশ।

৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সব কটি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language