উত্তর আমেরিকা

ওবামাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন বাইডেন

ওয়াশিংটন, ০৩ আগস্ট – আগামী বুধবার ৬০ বছরে পা দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ জন্য তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডো বাইডেন। খবর স্পুটনিকের।

জন্মদিনের শুভেচ্ছা জানালেও বারাক ওবামার জমকালো পার্টিতে অংশ নিতে পারছেন না বলে আগভাগেই জানিয়ে দিয়েছেন বাইডেন।

কারণ এ সময় তিনি নিজ শহর দেলাওয়ারে রেহোবথ সমুদ্রসৈকতে ছুটি কাটাবেন বলে পরিকল্পনা করেছেন।

বাইডেন না থাকলেও ওবামার জন্মদিনের পার্টিতে মডেল, অভিনেত্রী, সাবেক প্রেসিডেন্ট ও কূটনীতিকসহ ৪৭৫ অতিথি উপস্থিত হতে পারেন।

আগত অতিথিদের খাবার পরিবেশন করতেই নিয়োগ করা হয়েছে দুই শতাধিক কর্মী।

করোনার বিধিনিষেধের মধ্যে এই বিশাল আয়োজন নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে।

সূত্র:যুগান্তর
এম ইউ/০৩ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language