টরন্টোর বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত মুখ প্রফেসর জোসেফ ও'কনেল আর নেই। গত ৬ই মে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তাঁর মৃতু্য ঘটে। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের উপর পিএইচডি করেন। ১৯৭১ সাল থেকে জোসেফ বাংলাদেশ কমিউনিটির সাথে জড়িত। তিনি বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে আসেন এবং বাংলায় কথা বলতে পারতেন। তিনি বহুবার বাংলাদেশে ভ্রমণ করেছেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা কার্যক্রম চালু করার ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। উল্লেখ্য, আগামী ১৯ মে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে টরন্টোর ম্যাক মাইকেল গ্যালারীতে রবীন্দ্র চিত্রকলার যে প্রদর্শনী শুরু হতে যাচ্ছে, জোসেফ ছিলেন এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা।