সাবেক রাষ্ট্রপতি, মহাজোট সরকারের প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান
এইচ এম এরশাদ আফসোস করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় দুই ভুলের
একটি হলো অনভিজ্ঞদের নিয়ে মন্ত্রিসভা গঠন ও অর্থহীন উপদেষ্টা নিয়োগ। তার
মতে, রাষ্ট্রপরিচালনার মতো কঠিন কাজে মন্ত্রিসভার সিলেকশনে অভিজ্ঞরা বাদ
পড়েছেন অদক্ষরা ঠাঁই পেয়েছেন। যারা সেদিন চমক বলে বাহবা পেয়েছিলেন এখন
তারাই বলছেন, শুরুতেই মন্ত্রিসভার সিলেকশনে ভুল হয়েছে। পারিবারিক বা
ব্যক্তিগত সম্পর্কের সুবাদে একদল উপদেষ্টা নিয়োগ করা সঠিক হয়নি। ....বিস্তারিত »
রোম, ৭ ফেব্রুয়ারি: আড়াই হাজার বছরের বেশি জেল হতে পারে প্রমোদতরী
কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেনের! ইতালির একটি সংবাদপত্রের খবর অনুযায়ী,
ডুবন্ত জাহাজে সব যাত্রী কর্মীদের বিপদে ফেলেই নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে
যাওয়া ও জাহাজ চালনায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কোস্টা কনকর্ডিয়ার
ক্যাপ্টেন ফ্রান্সিসকো সেত্তিনোর ২,৬৯৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ডুবন্ত জাহাজে কর্মী ও যাত্রী-সহ ৩,০০ জনকে প্রাণ সংশয়ের মুখে ফেলে পালিয়ে
যাওয়ার জন্য প্রত্যেক যাত্রী ও কর্মী পিছু আট বছর করে কারাদণ্ড হতে পারে
সেত্তিনোর। ....বিস্তারিত »
ঢাকা, ৭ ফেব্রুয়ারি: নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন
নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই অনেক প্রার্থী আগাম প্রচারণা চালিয়ে কোটি
টাকার উপরে ব্যয় করেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এ ধরনের অসুস্থ
সংস্কৃতি চালু নেই। তাই নির্বাচনে তফসিল ঘোষণার পূর্বে প্রচার-প্রচারণা
বন্ধে আইন করা প্রয়োজন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মত দেন। তিনি বলেন, ‘‘নির্বাচনে টাকার খেলা বন্ধে আইন না থাকায় বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’’ ....বিস্তারিত »
লন্ডন, ৭ ফেব্রুয়ারি: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘বিনা
বিচারে আটক’ পাঁচ বিএনপি-জামায়াত নেতাকে আটকে রাখার সঙ্গে ‘ন্যায়বিচারের
মিল নেই’ বলে মত দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতের দফতর
থেকে বৃটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে পাঠানো এক লিখিত ‘মত’-এ বলা হয়,
‘বিনা বিচারে আটক বিষয়ে জাতিসংঘের কর্মপরিষদ’ এ বিষয়টি বাংলাদেশ সরকারকেও
জানিয়েছে।জাতিসংঘের জেনেভাস্থ দফতর থেকে পাঠানো এ বিষয়ক একটি আট পৃষ্ঠার দলিল
মঙ্গলবার টবি ক্যাডম্যানের লন্ডনস্থ দফতরে পৌঁছেছে। ....বিস্তারিত »
ঢাকা, ফেব্র“য়ারি ০৭ - নতুন নির্বাচন কমিশন গঠনে সুপারিশ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা দিয়েছে সার্চ কমিটি। কমিটি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম
মজুমদার এবং সাবেক স্বরাষ্ট্র সচিব কাজী রকিব উদ্দিন আহমেদের নাম প্রস্তাব
করেছে। সাবেক এই দুই সচিবের মধ্য থেকে এক জনকে রাষ্ট্রপতি সিইসি পদে নিয়োগ দিতে পারেন। কুমিল্লার বাসিন্দা আলী ইমাম ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের নভেম্বর
পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। ....বিস্তারিত »
প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠানের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাবিত আইনের খসড়া
প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব দেয়া হচ্ছে। সংসদে
প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে এ অন্তর্বর্তীকালীন
সরকার গঠন করা হবে। প্রস্তাবিত রূপরেখায় সরকারি দলের পাঁচজন এবং বিরোধী
দলের পাঁচজন প্রতিনিধি থাকবেন এ অন্তর্বর্তীকালীন সরকারে। রাষ্ট্রপতির
নেতৃত্বে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এ
রূপরেখা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। ....বিস্তারিত »
ঢাকা, ৬ ফেব্রুয়ারি: মানবপাচার কোনো দেশের একক একক সমস্যা নয়, এটি এখন
আন্তর্জাতিক সমস্যা। তাই মানবপাচারের অপরাধে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা
হয়েছে। সোমবার জাতীয় সংসদে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন বিল-২০১২’ নামের বিলটি
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে উত্থাপন করেন। পরে হ্যাঁ-না ভোটে
জয়ী হয়ে ১০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের
জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। মানবপাচারের সংজ্ঞায় বিলে বলা হয়েছে, “ভয়ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ করে
প্রতারণা করে বা অর্থ বা অন্য কোনো সুবিধা লেনদেনপূর্বক উক্ত ব্যক্তির উপর
নিয়ন্ত্রণ রয়েছে ....বিস্তারিত »
বাংলাদেশ, মাতৃভাষার সাথে মিল রেখে দেশের নামকরণ। ভাষার প্রতি কি বিনম্র
শ্রদ্ধা! নিজের ভাষায়, মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য সালাম,
বরকত, রফিক-জব্বারসহ নাম না জানাঅনেক ভাইয়ের প্রাণ বিসর্জন দেওয়ার ইতিহাস সবারই জানা। পৃথিবীতে এ এক বিরল দৃষ্টান্ত। আর তাইতো বাংলাদেশিরা পৃথিবীর
যে যেই প্রান্তেই থাকুক না কেন ভুলতে পারে না নাড়ির টান, শেকরের টান,
দেশমাতৃকার কথা। ক্ষণে ক্ষণে মনে পড়ে সেই ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট
গ্রামগুলির কথা। ....বিস্তারিত »
এইচ-টুএ এবং এইচ-টুবি ভিসা ব্যবস্থার আওতায় ৫৮টি দেশ থেকে শ্রমিক নেবে
যুক্তরাষ্ট্র। অস্থায়ী কৃষিকাজ এবং অস্থায়ী অকৃষি কাজের জন্য এ দু’ ধরনের
ভিসা ব্যবস্থা উন্মুক্ত করা হয়েছে। তবে তালিকাভুক্ত এ ৫৮ টি দেশের মধ্যে
কৃষিপ্রধান বাংলাদেশের নাম নেই। পর্যাপ্ত সচেতনতা এবং বাংলাদেশ সরকারের উদ্যোগের অভাবেই যুক্তরাষ্ট্রের করা
নতুন এ তালিকায় বাংলাদেশের নাম নেই বলে ধারণা করা হচ্ছে। ....বিস্তারিত »
ঢাকা, ৫ ফেব্রুয়ারি: টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির লাগাম কোনো
ভাবেই টেনে ধরা যাচ্ছে না। ডলারের বিপরীতে টাকার মান কমার কারণে আমদানি
ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে উচ্চ মূল্যস্ফিতির চাপ ক্রমান্নয়ে বাড়ছে। বাংলাদেশ
ব্যাংকের তথ্যানুসারে চলতি অর্থ বছরের জুলাই-ডিসেম্বরে তার আগের বছরের
তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ১৬.৯১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের এক পরিসংখ্যানে এ বিষয়ে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে
আমদানি ব্যয় ৪১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী
জুলাই-ডিসেম্বর’ ১০-১১র তুলনায় আমদানি ব্যয় অর্থবছর’ ১১-১২ এর
জুলাই-ডিসেম্বর সময়ে ১৬.৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ....বিস্তারিত »
১৮ বছর পরে এবারের একুশে বইমেলায় তসলিমার নতুন বই ‘নির্বাসন’ প্রকাশিত হলো
বাংলাদেশে। ঢাকায় বইটি প্রকাশিত হওয়ার আগের দিনই ইনডিয়ার কলকাতায় বইটির
প্রকাশনা অনুষ্ঠান স্থগিত হয়। এমন পটভূমিতে টাইমস অফ ইনডিয়ার রাখি
চক্রবর্তী’র সঙ্গে কথা বলেছেন তসলিমা নাসরিন। ....বিস্তারিত »
বিদায় ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা আবারও
বললেন, রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বর্তমান অবস্থায়
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন,
তত্ত্বাবধায়ক সরকার না থাকলে সারাদেশে একই দিনে নির্বাচন করা যাবে না।
নির্বাচন হতে হবে আলাদা আলাদা দিনে। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে ৭
বিভাগে মাসব্যাপী নির্বাচন করতে পারলে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন সম্ভব। ....বিস্তারিত »