ঢাকা, ২০ জুন- জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি’র মোছাম্মৎ শাম্মী আক্তারের বক্তব্যে হতবাক হয়েছেন বিরোধীদলীয় সদস্যরা। আর সরকার দলীয় সদস্য তার বক্তব্য চলাকালে হই-হট্টগোল করার পাশাপাশি বক্তৃতা শেষ করার পর 'ছিঃ ছিঃ', 'শেম শেম' ও 'ধিক ধিক' বলে প্রতিবাদ জানিয়েছেন। আর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে বারবার সতর্ক করার পাশাপাশি একবার মাইক বন্ধ করে দেন। বুধবার রাতে আলোচনা করতে গিয়ে শাম্মী আক্তার অশ্লীল ও অসংসদীয় ভাষায় সরকার ও আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করেন। এক পর্যায়ে সরকারের উদ্দেশ্যে তিনি একটি কবিতা পড়ে শোনান। যার শেষে ছিলো, 'আমিও গেরামের পোলা, চুতমারানি গাল দিতে জানি'। (ভিডিও সংযুক্ত) এই কথা বলার সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সংসদ সদস্যরা সম্মিলিতভাবে টেবিল চাপড়ে হই-হই করে প্রতিবাদ জানাতে থাকেন। তারা 'ছিঃ ছিঃ', 'সেম সেম' ও 'ধিক ধিক' বলে তাকে ভর্ৎসনা করতে থাকেন। আর শাম্মী আক্তার অধিবেশন কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যান। আর স্পিকার শাম্মী আক্তারের অসংসদীয় সকল ভাষা এক্সপাঞ্জের ঘোষণা দেন।
ঢাকা, ২০ জুন- পরহেজগারদের জন্য বোরকা পরা উদারপন্থি যুবকের জন্য স্কিন টাইট তরুণী ও বয়স্ক পাত্রের জন্য ডিভোর্সি মহিলা। সব বয়সী ও সব পেশার লোকজনের জন্যই কনে আছে তাদের কাছে। আরও আছে লন্ডন, আমেরিকা, কানাডা ও সুইডেন প্রবাসী অপূর্ব সব সুন্দরী। তাদের যেমনি রূপ, তেমনি যোগ্যতা। অভাব নেই চাকরি, গাড়ি ও বাড়ির। চাইলে বিদেশ পাড়ি দিতে পারেন সহজেই। জয় করতে পারেন রাজ্যসহ রাজকন্যা। এমন লোভনীয় ও চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যারাই গেছেন তাদের আস্তানায়, তারা ফিরেছেন নিঃস্ব হয়ে। সমপ্রতি প্রতারিত এক যুবকের অভিযোগের প্রেক্ষিতে র্যাব এ প্রতারক চক্র শনাক্তে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে র্যাব-১ এর একটি টিম রাজধানীর উত্তরা (পশ্চিম) থানাধীন ৫ নম্বর সেক্টরের ৫/এ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া ম্যারেজ মিডিয়া সিন্ডিকেটের চার ভুয়া পাত্রীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। প্রতারক পাত্রীরা হচ্ছে- পারুল আক্তার (৩০), শামসুন্নাহার (২৫), নাজমা বেগম (৩৬) ও হেনা আক্তার (৩৩)। সহযোগীরা হচ্ছে হাফিজুর রহমান (৪০), মহিউদ্দিন খান ওরফে মাসুদ (৫০), মানিক মিয়া (৩২) ও কিবরিয়া (৪২)। র্যাবের জিজ্ঞাসাবাদে হেনা জানায়, সে প্রতি মাসেই নতুন নতুন ক্লায়েন্টের বউ সাজে। পাত্র ধনাঢ্য হলে স্ত্রী হিসেবে রাত কাটায়।
ঢাকা, ২০ জুন- জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বের বেশির ভাগ গবেষণা সংস্থার তালিকায় অনেক আগেই উঠেছে। প্রতিবছর বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু বিপন্ন দেশের উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম শীর্ষেই থাকে। এবার এর সঙ্গে নতুন মাত্রা যোগ করল বিশ্বব্যাংকের জলবায়ুবিষয়ক প্রতিবেদন। বুধবার সারা বিশ্বে একযোগে প্রকাশিত এ প্রতিবেদন বলছে, আগামী শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়লে আবহাওয়ার যতগুলো নেতিবাচক রূপ রয়েছে, তার প্রায় সবগুলোর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো সবচেয়ে বেশি আঘাত হানবে যেসব দেশে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বুধবার বিশ্বব্যাংক বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে ‘টার্ন ডাউন দ্য হিট: ক্লাইমেট এক্সট্রিম রিজিওনাল ইমপ্যাক্ট অ্যান্ড কেস ফর রেজিলিয়ান্স’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চল বা হটস্পট। জার্মানভিত্তিক গবেষণা সংস্থা পস্টড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের নেতৃত্বে এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
কলকাতা, ১৯ জুন- সারোগেসি মা। ব্যস্ত সেলিব্রেটিদের সন্তান উৎপাদিত হবে হতদরিদ্র গ্রামীণ মায়ের গর্ভে। এরই মধ্যে পৃথিবীজুড়ে শুরু হয়ে গেছে সেই ঐতিহ্য। আর এ পদ্ধতিতে ভারত বর্ষে সবচেয়ে কম টাকায় সন্তান উৎপাদন করা যায়। কারণ এখানে গর্ভ ভাড়া পাওয়া যায় অতি অল্প টাকায়। অন্যান্য দেশের অর্ধেক খরচে উৎপাদিত হয় ফুটফুটে সন্তান। জুলাই মাসে বলিউড বাদশা শাহরুখ খান তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এ খবরে আবার আলোচনায় আসে সারোগেসি পদ্ধতিটি। কারণ সন্তান পেতে খান দম্পতি সাহায্য নিয়েছেন সারোগেট মাদারের। যদিও ২০১১ সালে আমির খান ও কিরণ রাও তাদের সন্তানকে পৃথিবীতে এনেছিলেন সারোগেট মায়ের মাধ্যমে। শুধু বলিউড নয় হলিউডের অনেক তারকাও সারোগেসির তালিকায় নাম লিখিয়েছেন। যেমন- অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান, রবার্ট ডি-নিরো, পপ তারকা মাইকেল জ্যাকসন প্রমুখ। এদিকে বিত্তবানদের সন্তান লাভে সারোগেসি মা হতে এগিয়ে আসছেন ভারতের অসহায় নারীরা। নতুন জীবনসৃষ্টির উদ্দেশে এ মায়েরা শুরু করেছেন এক অভিনব আদানপ্রদান।
শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে লন্ডন প্রবাসী টিউলিপ সিদ্দিক বিয়ে করেছেন। ব্রিটিশ এক সরকারি কর্মকর্তাকে সম্প্রতি বিয়ে করেছেন বঙ্গবন্ধুর এই নাতনী। তার বর ক্রিস পড়াশোনা করেছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। টিউলিপ জানান, বিয়ে উপলক্ষে আগামী জুলাই মাসের প্রথম দিকে পারিবারিক একটি অনুষ্ঠান হবে এবং তাতে তার খালা শেখ হাসিনাও যোগ দেবেন। জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের কর্মসূচি রয়েছে। শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লেবার পার্টির একজন সক্রিয় কর্মী। লন্ডনের অভিজাত এলাকা হ্যাম্পস্টেডে থাকেন তিনি।যুক্তরাজে্যর মূলধারার রাজনীতিতে যুক্ত টিউলিপ লন্ডনের ক্যামডেন বারার রিজেন্টস পার্ক বারার কাউন্সিলার ও কেবিনেট সদস্য। তিনি কাউন্সিলে আর্টস, কালচার ও কমিউনিটিজের দায়িত্বপ্রাপ্ত। ২০১০ সালের মে মাসে ক্যামডেন কাউন্সিলে প্রথম কাউন্সিলার নির্বাচিত হন টিউলপ।
ঢাকা, ১৯ জুন- সংশয়ের ডালপালা মেলেছিল অনেক আগেই। তবে আশা ছিল বিশ্বব্যাংকের মতো জাইকা অন্তত পদ্মাসেতু থেকে বিমুখ হবে না। এর জন্য সবরকম চেষ্টাও চালিয়েছিল বাংলাদেশ। একসময় পদ্মায় ফেরার বিষয়টি ‘বিবেচনা’ করার আশ্বাসও দিয়েছিল তারা। কিন্তু শেষমেশ পদ্মা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাপানের রাষ্ট্রায়াত্ত ঋণদাতা সংস্থা-জাইকা। দুর্নীতির অভিযোগ এবং অর্থায়ন জটিলতায় দীর্ঘদিন ঝুলে থাকা পদ্মাসেতু প্রকল্পে আর তারা সহায়তা করবে না। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি-জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা তাদের না ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন। এর আগে বাংলাদেশের তরফ থেকে তাদের ফিরিয়ে আনতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মাসে নয়া দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় জাইকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পদ্মায় ফেরার আভাস দেয়া হয়েছিল। বৈঠকের পর অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বলেছিলেন, তাদের ফিরে আসার অনুরোধ জানাব।
ঢাকা, ১৯ জুন- বিচারিক কার্যক্রম শেষ হওয়ার দুই মাস পার হলেও গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়নি। রায়টি অপেক্ষমাণ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। গত ১৭ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। ওই দিন রায় অপেক্ষাধীন (সিএভি) রেখে ট্রাইব্যুনাল বলেন, যেকোনো দিন রায় ঘোষণা করা হবে। এরপর দুই মাস চলে গেলেও রায় ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী এম কে রহমান জানন, ‘রায় কবে হবে, এটা তো ট্রাইব্যুনালের বিষয়। আশা করি, খুব দ্রুত হয়ে যাবে।’ বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই আলাদা ও অনন্য প্রকৃতির। একটির সঙ্গে আরেকটির তুলনা চলে না। অন্য মামলাগুলোর রায় দিতে কত সময় লেগেছে, সেই আলোচনা এখানে একেবারেই অপ্রাসঙ্গিক। এ ছাড়া গোলাম আযমের বিরুদ্ধে মামলাটি প্রকৃতি ও উপাদানগত দিক থেকে অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা।
ঢাকা, ১৯ জুন- বিশ্বব্যাংকের মূল আপত্তি কেবল একটি মানুষ নিয়ে। সংস্থাটি বলেছে, পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় অন্তর্ভুক্ত করেনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, বাদ পড়েছেন একমাত্র সৈয়দ আবুল হোসেন। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এ অবস্থায় বলেছে, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে করা দুদকের তদন্ত সম্পূর্ণ ও সঠিক হয়নি। বিশ্বব্যাংক গঠিত প্যানেলের চূড়ান্ত এই প্রতিবেদন গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এর আগে এ নিয়ে সরকার ও দুদকের সঙ্গে চিঠি চালাচালি হলেও বিশ্বব্যাংক এই প্রথম পদ্মা সেতু নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করল। চূড়ান্ত প্রতিবেদনে সরকারের কার্যক্রম নিয়েও মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে পদ্মা সেতু নিয়ে ঋণচুক্তি হওয়ার পর ২০১১ সালের সেপ্টেম্বরে এবং ২০১২ সালের এপ্রিলে দুবার বাংলাদেশকে চিঠি দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। চুক্তি বাতিল না করে পদক্ষেপ গ্রহণের আহ্বানের মাধ্যমে বাংলাদেশকে যথেষ্ট সময়ও দেওয়া হয়েছিল। এরপর সরকার মন্ত্রিসভায় রদবদল করলেও দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
ঢাকা, ১৮ জুন- শ্রমিকদের গ্রুপ বীমার নামে মহাজালিয়াতি করছে তৈরি পোশাক শিল্পের মালিকেরা। কারখানার প্রতিটি শ্রমিকের নামে বীমা থাকার কথা থাকলেও কারখানা প্রতি মাত্র ২০ জন শ্রমিকের নামে বীমা করা হচ্ছে। আর বিজিএমইএ'র তত্ত্বাবধানেই শ্রমিক স্বার্থবিরোধী এই কাজ চলছে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’র সদস্যভুক্ত কারখানার সংখ্যা পাঁচ হাজারের বেশি হলেও মাত্র দুই হাজার তিনশ কারখানার ২০ জন করে শ্রমিকের বীমা করা আছে। বিজিএমইএ বর্তমানে বেসরকারি বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে বীমা করছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সূত্রে এসব তথ্য জানা গেছে। তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ড, রানা প্লাজায় ভবন ধস-এমন বিভিন্ন দুর্ঘটনায় প্রতিনিয়তই দেশে পোশাক শ্রমিক আহত ও নিহত হচ্ছে। কিন্তু এসব লাশ আর আহত শ্রমিকদের প্রতি ন্যূনতম সহানুভূতিবোধ নেই মালিকদের। নিজেদের রক্ষায় ব্যস্ত বিজিএমইমএর সদস্যভুক্ত মালিকেরা।
কুষ্টিয়া, ১৮ জুন- পান্না মাস্টার। পুরো নাম হেলাল উদ্দিন পান্না। ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধর স্টাইলে একাধিক ছাত্রীর সঙ্গে সেক্স করে গোপন ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করেছে। পরে এসব ছাত্রীকে ব্ল্যাকমেইল করে আরও অনেককে ফাঁদে ফেলেছে সে। পরিমলের সঙ্গে পান্নার পার্থক্য পরিমল জেল খাটলেও পান্না পার পেয়ে যাচ্ছে। কারণ, গত শুক্রবার ব্যাপারটি টের পেয়ে জনগণ হেলাল উদ্দিন পান্নাকে গণধোলাই দিতে শুরু করলে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ক্ষমতাসীন মহাজোট সরকারের নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছেন অভিভাবকরা। এ ঘটনায় একাধিক অভিভাবক জানিয়েছেন, সন্তান নিয়ে উদ্বিগ্ন তারা। কিন্তু মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী পরিবারগুলো মামলা বা স্কুল কমিটির কাছে অভিযোগ দিতে ইচ্ছুক নন। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক পান্না স্কুল কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িকভাবে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠিত হবে। তদন্তের পর তাকে বিচারের মুখোমুখি করা হবে। তবে এত বড় ঘটনার কিছুই জানেন না জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
লন্ডন, ১৮ জুন- বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন ছেপেছে যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় পত্রিকা দ্য গার্ডিয়ান। মঙ্গলবার ‘ভাইয়লান্স অ্যান্ড প্রটেস্ট কুড ডিরেইল বাংলাদেশ ইলেকশনস শিরোনামের প্রতিবেদনটি বলা হয়েছে, ‘সহিংসতা আর প্রতিবাদে বছরের শেষে নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে বাংলাদেশে আশঙ্কা বিরাজ করছে। যদিও নির্বাচন হওয়ার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৃঢ় প্রত্যয়ী এবং নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তারা আশা প্রকাশ করেন’। পত্রিকাটি জানিয়েছে, গত মাসে বাংলাদেশে সহিংসতা আর সামনের মাসে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে অনেকে শঙ্কিত যে দেশটি নির্বাচনী সহিংসতার মধ্যে পড়বে। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের এখনও সমঝোতা না হওয়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। পত্রিকাটি উল্লেখ করে, ছয় বছর আগে সহিংসতা আর প্রতিবাদের কারণে নির্বাচন স্থগিত ও অবশেষে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ক্ষমতায় আসে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাধায়ক সরকার।
ঢাকা, ১৭ জুন- চার সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ের ঘটনায় আওয়ামী লীগ ও তাদের মিত্র মহাজোটভুক্ত দলগুলোর মধ্যে তোলপাড় চলছে। শাসন ক্ষমতার শেষ সময়ে এসে এমন পরাজয় মেনে নিতে পারছেন না দলগুলোর নেতাকর্মীরা। তারা এ বিপর্যয়ের কারণ উদঘাটনে চুলচেরা বিশ্লেষণ করছেন। পাশাপাশি খুঁজছেন উত্তরণের পথ। হেভিওয়েট প্রার্থীদের পরাজয়কে অনেকেই জাতীয় নির্বাচনের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন। নেতাদের অনেকের মতে, ক্ষমতার দম্ভ, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং স্বজনপ্রীতি শাসক দল সমর্থিত প্রার্থীদের পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া শেয়ারবাজার ও হলমার্ক কেলেংকারি, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্প থেকে অর্থ প্রত্যাহার, কয়েক মন্ত্রীকে জড়িয়ে এ বিষয়ে অভিযোগ; সব কিছু জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে সৈয়দ আবুল হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত এবং ড. মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ সরকারকে বারবার বিব্রত করেছে। কয়েক মন্ত্রীর হাস্যকর যুক্তিহীন অতিকথনেও জনগণ বিরক্ত হয়েছে।