Wednesday, March 10, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
৩১ মার্চ মধ্যরাত থেকে পুনরায় ঘড়ির সময় এক ঘণ্টা এগিয়ে নেয়ার মাধ্যমে ডে লাইট সেভিং টাইম (ডিএসটি) কার্যকর করা হবে।        রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ ট্রেন চালাবে ভারত।        
 
শ্রদ্ধাঞ্জলী : মহিউদ্দিন শীরু
মহিউদ্দিন শীরু। একজন প্রতিথযশা সাংবাদিক, কবি, গীতিকার ও শিক্ষাবিদ। বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান। গত ২৬শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে সিলেটের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি যখন আমাদের কাছে পৌঁছে তখন আমার পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। সম্পর্কে তিনি আমার স্ত্রীর বড় ভাই। আমি কোন মৃত্যু সংবাদে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি না। সান্তনা দেবার শব্দ খুঁজে পাই না। কি করবো বুঝে উঠতে পারি না। সারাদিন কেবল ঘুমিয়ে কাটাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালবেলা তাজুল মোহাম্মদকে ঘুম থেকে উঠিয়ে দুঃসংবাদটি দিয়ে সেই যে বিছানায় গেলাম একটানা তিনদিন শুয়ে-ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। বার বার তাঁর কথা মনে পড়তে থাকে। চোখের সামনে দেখতে পাই সবার প্রিয় শীরু ভাইকে।
মেরি ক্রিসমাস
বড়দিন। রঙিন বাতি দিয়ে বাড়িঘর সাজানো হয়েছে নানান রঙে; নানান ঢঙে। যদিও দিনগুলোতে মানুষ খুবই ব্যস্ত তারপরও মুখে হাসি। কাজ থেকে ফিরে ছেলেমেয়ে পরিবার পরিজন নিয়ে ছুটছেন কেনাকাটা করতে। যারা সময় পাচ্ছেন না তারা বেছে নিয়েছেন উইকএ-। অনেকেই বলছেন এ বছরটি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। এ বিশেষ দিনটিকে কেন্দ্র করে সারা দেশের বিপনী বিতানগুলো গত এক মাস ধরে নানান সাজে সজ্জিত হয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
পুলিশকে নিয়ন্ত্রণমুক্তভাবে পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার পরিবেশ ফিরিয়ে দিতে হবে
বিগত সময়ে আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সরকার পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। দলীয় স্বার্থ উদ্ধারের ঢাল হিসেবে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। এসব কারণে পুলিশকে আজও পর্যন- কেউ আর বন্ধু ভাবে না। নিতান- না পারলে আর পুলিশের শরণাপন্ন হতে চায় না মানুষ।
পুলিশকে নিয়ন্ত্রণমুক্তভাবে পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার পরিবেশ ফিরিয়ে দিতে হবে
বিগত সময়ে আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সরকার পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। দলীয় স্বার্থ উদ্ধারের ঢাল হিসেবে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। এসব কারণে পুলিশকে আজও পর্যন- কেউ আর বন্ধু ভাবে না। নিতান- না পারলে আর পুলিশের শরণাপন্ন হতে চায় না মানুষ।
মহাজোটের মহাবিজয় নিপীড়িত দুখী মানুষের মুক্তির প্রাণান- চেষ্টার সুফল
সোমবারের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এক অভাবনীয় মহাবিজয় ঘটেছে। রাজধানী ঢাকাসহ প্রায় সব জেলায়ই মহাজোটের প্রার্থীদের জয়জয়কার হয়েছে। আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়ায় এই অভূতপূর্ব বিজয়কে জোট সরকারের ‘দুর্নীতি ও লুণ্ঠনের’ বিরুদ্ধে এবং দিন বদলের পক্ষে জনগণের নীরব ভোট বিপ্লব হিসাবে বর্ণনা করেছে। ২০০১ সালে চারদলীয় জোটের বিজয়ের জোয়ারেও এমন অবস\'ার সৃষ্টি হয়নি।
বিজিতদের অবশ্যই বলতে হবে “.....ইজ মাই প্রাইম মিনিস্টার”
আজ রাত পোহালে যে সূর্য উঠবে, সেই সূর্যকিরণ দেশে উদ্ভাসিত করবে অমিত সম্ভাবনার দ্বার। দীর্ঘ দু’বছর যে গণতন্ত্রের প্রতীক্ষায় প্রহর গুনেছে এদেশের মানুষ, ২৯ ডিসেম্বরের নির্বাচন সেই গণতন্ত্রের সোনালী সোপান। জনরায়ে সিদ্ধান- হবে মহাজোট না ৪ দলীয় জোট- আগামী ৫ বছর দেশের শাসনাধিকার কারা পাবে।
এবারের বিজয় দিবসে আমাদের শপথ হবে যুদ্ধাপরাধীদের বিচার
আজ ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনেও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। আমরা এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিকদের। পাশাপাশি শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করি শ্রদ্ধা আর ভালবাসার সাথে। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবসে উঠে আসা যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ওপর গুরুত্ব আরোপ করি। একপলকে দেখা যাক রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মকান্ড। জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালবাসা নিবেদনের মধ্য দিয়ে পুরো জাতি গত রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ফুলে ফুলে ছেয়ে যায়।
প্রসঙ্গ পুলিশ অধ্যাদেশ ২০০৭
১৮৬১ সালে বৃটিশ সরকার এদেশের মানুষকে শাসন ও শোষণ করার জন্যে একটি আইন তৈরি করে। যে আইনে জনগণের প্রতি পুলিশের কর্তব্য কি তার উল্লেখ নেই। সে সময় থেকে ঐ আইনের মাধ্যমে পুলিশকে সরকারের অত্যাচারের হাতিয়ার হিসেবে করে রাখা হয়েছে- যা আজও বলবৎ। ঔপনিবেশিক শাসনামলে প্রণীত সেই পুলিশ আইনের সংস্কার চাচ্ছে আজ পুলিশ নিজে। নানান সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ যে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে এটা খুবই আশাব্যাঞ্জক। আমরা তাদের সাধুবাদ জানাই।
শাহী মীর্জাদের পুরষ্কৃত করা হোক
।। নজরুল মিন্টো।। অতি সমপ্রতি র‌্যাব-এর ওয়েবসাইট হ্যাকিংয়ের একটি ঘটনায় শাহী মীর্জা নামে এক তরুন ও তার অন্য তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকেরা তাদের অপরাধ স্বীকারও করেছে। এখানে দুটি বিষয় ঘটেছে। দুটোই চমকপ্রদ। প্রথমটি হলো র‌্যাবের ওয়েবসাইটটি তারা হ্যাকড করতে পেরেছে। দ্বিতীয়টি হলো র‌্যাবের এক্সপার্টরা হ্যাকারদের ধরেও ফেলেছে। দুই পক্ষই প্রশংসার দাবীদার।
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com