|
|
 |
 |
Friday, September 10, 2010 |
|
 |
|
|
|
|
|
|
 |
|
| Call For Add |
| |
| Call For Add |
|
| মহাজোটের মহাবিজয় নিপীড়িত দুখী
মানুষের মুক্তির প্রাণান- চেষ্টার সুফল |
|
মহাজোটের মহাবিজয় নিপীড়িত দুখী
মানুষের মুক্তির প্রাণান- চেষ্টার সুফল
সোমবারের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এক অভাবনীয় মহাবিজয় ঘটেছে। রাজধানী ঢাকাসহ প্রায় সব জেলায়ই মহাজোটের প্রার্থীদের জয়জয়কার হয়েছে। আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়ায় এই অভূতপূর্ব বিজয়কে জোট সরকারের ‘দুর্নীতি ও লুণ্ঠনের’ বিরুদ্ধে এবং দিন বদলের পক্ষে জনগণের নীরব ভোট বিপ্লব হিসাবে বর্ণনা করেছে। ২০০১ সালে চারদলীয় জোটের বিজয়ের জোয়ারেও এমন অবস'ার সৃষ্টি হয়নি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাদে জোট সরকারের সব প্রতাপশালী মন্ত্রী-এমপিদের এমন ভরাডুবি হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও অতীত ছিল। জামায়াতের আমীর মাওলানা নিজামীসহ তাদের ৩৮ প্রার্থীর ২ জন বাদে সবাই ধরাশায়ী হয়েছেন। বিএনপির ঘাঁটি বলে পরিচিত জেলাগুলোতেও এবার মহাজোটের বিজয়ের স্রোত বয়ে গেছে।
আওয়ামী লীগের সভানেত্রী মহাজোট নেত্রী শেখ হাসিনা তিনটি আসনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও তিনটি আসনে জিতেছেন। মহাজোটের প্রায় সব নেতাই নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে জনগণের সামনে ‘দিন বদলের’ অঙ্গীকার রেখে নির্বাচনী অভিযানে নামেন শেখ হাসিনা।
বিদেশী পর্যবেক্ষকরাও বলেছেন, কাংক্ষিত মানের একটি ভাল নির্বাচন হয়েছে। এই নির্বাচনে দেশের দুই-একটি জায়গায় গণ্ডগোল ছাড়া যা হয়েছে তা আশাব্যঞ্জক। সকলের অংশগ্রহণে ভাল ব্যবস'াপনায় অনুষ্ঠিত এই নির্বাচনটি অতীতের যে কোনো নির্বাচন থেকে আলাদা। ভোটাররা অনেক স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার মধ্যে ভোট দিতে পেরেছেন। আমরা তাই মনে করি, ফলাফল অকুণ্ঠভাবে মেনে নেয়ার সংস্কৃতি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করবে। জয়লাভ করে সরকার গঠনের আগেই আ’লীগ নেত্রীর কাছে জনগণের কামনা প্রকাশিত হচ্ছে। সবাই বলছেন, মহাজোট নেত্রী যেন তাঁর নির্বাচনী ইশতেহার বাস-বায়ন করেন। হ্যাঁ, জনগণের মৌলিক বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
আমাদের অতীতের দিকে ফিরে যাওয়ার সুযোগ নেই। সকলের মধ্যে সহনশীলতা কামনা করে বলছি, হিংসা-বিদ্বেষের রাজনীতি আমাদের জীবন থেকে দুইটি বছর কেড়ে নিয়েছে। আমাদের সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুন সরকারের কাছে আমাদের চাওয়া-পাওয়া সুশাসন। দেশের মানুষ চায় সুশাসন। নতুন সরকারকে প্রাধান্য দিতে হবে গণতান্ত্রিক চেতনাকে।
মানুষ যেমনটি চেয়েছিল ঠিক তেমন একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ এবং গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটি বিরাট সুযোগ এসেছে। এই সুযোগকে রাজনৈতিক দলগুলোর কাজে লাগাতে হবে। সরকারের কর্তব্য হবে বিরোধী দলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে কাজ করা। গণতান্ত্রিক অগ্রগতির স্বার্থে হীনম্মন্যতা, হিংসা-বিদ্বেষ ভুলে যেতে হবে। মানুষ যে আকাঙক্ষায় ভোট দিয়েছে তা বাস-বায়ন করতে হবে। বিশেষ করে দ্রব্যমূল্য কমানো, কর্মসংস'ানের ব্যবস'া করতে হবে। যুদ্ধাপরাধের বিচার করতে হবে। কঠোর হসে- দমন করতে হবে সন্ত্রাস ও ধর্মীয় জঙ্গিবাদ। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে সর্বদা। শেখ হাসিনাকে মনে রাখতে হবে মহাজোটের মহাবিজয় মূলত নিপীড়িত দুখী মানুষের মুক্তির প্রাণান- চেষ্টারই সুফল।
|
| |
|
| Call For Add |
| |
| Call For Add |
|
|
| |
| Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com |
|
|
|
|
| |