| Call For Add |
| |
| Call For Add |
|
| এবারের বিজয় দিবসে আমাদের
শপথ হবে যুদ্ধাপরাধীদের বিচার |
|
এবারের বিজয় দিবসে আমাদের
শপথ হবে যুদ্ধাপরাধীদের বিচার
আজ ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনেও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। আমরা এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিকদের। পাশাপাশি শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করি শ্রদ্ধা আর ভালবাসার সাথে। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবসে উঠে আসা যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ওপর গুরুত্ব আরোপ করি। একপলকে দেখা যাক রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মকান্ড।
জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালবাসা নিবেদনের মধ্য দিয়ে পুরো জাতি গত রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ফুলে ফুলে ছেয়ে যায়। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস-ানি হানাদার এবং তাদের দোসর রাজাকার-আল বদর বাহিনী পরিকল্পিতভাবে লেখক-শিল্পী-অধ্যাপক-চিকিৎসক-সাংবাদিকসহ বিভিন্ন পেশার শ্রেষ্ঠ বাঙালিদের হত্যা করে। সেই থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে। দিবসের সূচনাতেই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সকাল ৭টা ৫ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুমাল্য অর্পণ করেন। পুস-বক অর্পণ শেষে রাষ্ট্রপতি সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর ৭ টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এসময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপসি\'ত ছিলেন। এরপর পৃথকভাবে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হুইল চেয়ারে বসে স্মৃতিসৌধে পুস-বক অর্পণ করেন। সকাল পৌনে ৯ টায় খালেদা জিয়া পুমাল্য অর্পণ করেন। বিকাল ৩ টায় শেখ হাসিনা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুমাল্য অর্পণ করেন। স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে পুমাল্য অর্পণ করেন দলের যুগ্ম সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়ীদ প্রমুখ। জাতীয় পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পার্টির অংগ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দলের নেতারা বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে পুমাল্য অর্পণ করেন। এ সময় জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, ভাইস চেয়ারম্যান এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম মহাসচিব আজিজ বাঙাল, মীর হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু প্রমুখ উপসি\'ত ছিলেন।
এছাড়া ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কামান্ডারস ফোরাম, বাসদ, কৃষক-শ্রমিক জনতা লীগ, এলডিপি, পিডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), সাম্যবাদী দল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, গণতন্ত্রী পার্টি, গণসংহতি আন্দোলন, শ্রমিক-কৃষক সমাজবাদী দল, ঘাতক-দালাল নির্মূল কমিটি, প্রজন্ম একাত্তর, আমরা মুক্তিযোদ্ধার সন-ান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র মৈত্রী, কর্মজীবী নারী, বাংলাদেশ হকার্স লীগ, ছাত্র ঐক্য ফোরাম, জাকের পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ হিন্দু মৈত্রী পরিষদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, বঙ্গবন্ধু পরিষদ, খেলাঘর, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা সভারও আয়োজন করে। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ছাড়াও রায়েরবাজার বধ্যভূমিতেও ফুল দেয় অনেক দল ও সংগঠন। প্রজন্ম’৭১ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও ভিসির ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হন। সেখান থেকে তারা সকাল ৭টায় মৌন মিছিলসহকারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস\'ান, জগন্নাথ হল প্রাঙ্গণস\' স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুস-বক অর্পণ করেন। এরপর তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান এবং পুস-বক অর্পণ করেন। দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন, বাংলা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রবীণ শিক্ষক অধ্যাপক মনসুর মুসা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, কারিগরি কর্মচারি সমিতির সভাপতি মোঃ শামসুল হক খান, কর্মচারী সমিতির সভাপতি আমিরুল ইসলাম, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি শিকদার বুলু মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আমিনুল হক।
ইসলামিক ফাউন্ডেশন: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমি: শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পর্যন- তিন দিনব্যাপী বাংলা একাডেমির কর্মসূচি চলবে। গতকাল একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস স্মারক বক্তৃতা করেন অধ্যাপক মুস-ফা নূর উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।
শহীদ বুদ্ধিজীবী দিবসেএবার যুদ্ধাপরাধীদের বিচারের যে বিষয়টি ব্যাপকভাবে উঠে এসেছে বিজয় দিবসের আজকের এই মহান দিনে তাই আমাদেরও দৃপ্ত উচ্চারণ হবে ঃ ‘‘যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে, অচিরেই’’।
|
| |
|
| Call For Add |
| |
| Call For Add |
|