Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
Call For Add
 
Call For Add
শাহী মীর্জাদের পুরষ্কৃত করা হোক
।। নজরুল মিন্টো।। অতি সমপ্রতি র‌্যাব-এর ওয়েবসাইট হ্যাকিংয়ের একটি ঘটনায় শাহী মীর্জা নামে এক তরুন ও তার অন্য তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকেরা তাদের অপরাধ স্বীকারও করেছে। এখানে দুটি বিষয় ঘটেছে। দুটোই চমকপ্রদ। প্রথমটি হলো র‌্যাবের ওয়েবসাইটটি তারা হ্যাকড করতে পেরেছে। দ্বিতীয়টি হলো র‌্যাবের এক্সপার্টরা হ্যাকারদের ধরেও ফেলেছে। দুই পক্ষই প্রশংসার দাবীদার। যদিও প্রথম পক্ষ অন্যায় কাজ করেছে। অপরাধ করেছে। তবে এটা মানতে হবে যে, তথ্য প্রযুক্তির এই যুগে কিছু কিছু অন্যায় কাজ আমাদের সাবধান হতে সাহায্য করে। এই হ্যাকাররাও আমাদের সাহায্য করলো। তারা হ্যাকড করার পর বলেছে ‘আমরা তোমাদের চাইতে বেশি জানি’। হয়তো বা বেশি জানে না তবে তারা যে সাইটে ঢুকতে পেরেছে এটাই বা কম কিসের? মানতে হবে তারা জানে। এবং এও মানতে হবে র‌্যাবের ওয়েবসাইটের মতো আমাদের সরকারি যত ওয়েবসাইট রয়েছে এগুলো প্রত্যেকটি অরক্ষিত। এ প্রসঙ্গে বলতে হয় যে, সরকারি ওয়েবসাইটগুলোর দৈন্যতা আমাদের জন্য লজ্জাজনক। যে কেউ মনে করতে পারেন এসব ওয়েবসাইটগুলো হাইস্কুলের শিক্ষার্থীরা তৈরি করে দিয়েছে। কোন পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক এগুলো তৈরি করা হয়েছে বলে সন্দেহ হয় (হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে এগুলো তৈরি করার জন্যে)। বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের সাথে তুলনা করলে এই দৈন্যতা চোখে পড়বে। খবরে প্রকাশ, গ্রেফতারকৃত চার তরুনের শাস্তি হতে যাচ্ছে (পাকিস্তান, ভারত বা অন্য দেশ থেকে কেউ র‌্যাবের ওয়েব সাইট হ্যাকিং করে থাকলে কি অ্যাকশন নেয়া যেতো জানি না)। সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড হতে পারে শুনে আমি বিস্মিত। বিস্মিত এজন্যেই যে, এরা কোন ব্যাংকের সাইট হ্যাকিং করে কোন একাউন্ট থেকে অর্থ সরিয়ে নেয়নি। কোন অসৎ উদ্দেশ্যে নয়; তারা নিজেদের দক্ষতা প্রকাশ করার জন্যে এ কাজটি করেছে। প্রকারান্তরে তারা র‌্যাবের উপকার করেছে। র‌্যাব কর্তৃপক্ষের উচিত হবে তাদেরকে শাস্তি না দিয়ে তাদের দক্ষতার জন্য পুরষ্কৃত করা। আর সে পুরষ্কার হচ্ছে পার্টটাইম চাকুরি দেয়া। পড়ালেখার পাশাপাশি তারা র‌্যাবের হয়ে চাকুরি করবে। তারা বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে। এছাড়া ওয়েব ক্রাইম ঠেকাতে তারা র‌্যাবকে সহযোগিতা করে যাবে। আমার এ প্রস্তাব শুনে অনেকে চমকে উঠতে পারেন। তবে ক্যানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে এরকম ভুরি ভরি উদাহরণ আছে। এমনকি ‘চেরনোবিল’ নামের যে ভাইরাস সারাবিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটারের তথ্য মুছে দিয়েছিল তাকে গ্রেপ্তার করেও শাসি- দেয়া হয়নি। সেই ভাইরাসের নির্মাতা এখন কম্পিউটার নিরাপত্তার কাজে নিয়োজিত। শাহী মীর্জা এবং তার সঙ্গীরা প্রতিভাবান। তাদের অপরাধকে ক্ষমা করে দিয়ে র‌্যাব কর্তৃপক্ষ তথা সরকার তাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাবে এই আশাবাদ ব্যক্ত করছি। নজরুল মিন্টো সাংবাদিক, লেখক
 
Call For Add
 
Call For Add
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com