Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
Call For Add
 
Call For Add
পুলিশকে নিয়ন্ত্রণমুক্তভাবে পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার পরিবেশ ফিরিয়ে দিতে হবে
পুলিশকে নিয়ন্ত্রণমুক্তভাবে পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার পরিবেশ ফিরিয়ে দিতে হবে বিগত সময়ে আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সরকার পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। দলীয় স্বার্থ উদ্ধারের ঢাল হিসেবে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। এসব কারণে পুলিশকে আজও পর্যন- কেউ আর বন্ধু ভাবে না। নিতান- না পারলে আর পুলিশের শরণাপন্ন হতে চায় না মানুষ। এই পর্যন- চলে আসা এমন খারাপ ঐতিহ্যকে ভাঙ্গার জন্য গত বৃহস্পতিবার পুলিশ সদরদফতরে এক প্রেস ব্রিফিং-এ পুলিশের আইজি নূর মোহাম্মদ নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনা প্রতিরোধে পুলিশের প্রতি পেশাদারিত্বের মনোভাব নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তার এই আহ্বানে সারা দেশে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি দৃপ্ত প্রত্যয়ে আরো ঘোষণা করেছেন যে, এখন থেকে পুলিশ কোনো দলের লেজুড়ভিত্তিক বাহিনী হিসাবে কাজ করবে না এবং পেশাদারিত্বের বাইরে কাজ করলে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস'া গ্রহণ করা হবে। আইজিপি অতীতের অভিজ্ঞতার আলোকে আরো বলেছেন, আগে দলীয় হুকুম পালনে পুলিশকে অধিকাংশ সময় ব্যস- থাকতে হতো। জনগণের নিরাপত্তা নিয়ে কোনো জবাবদিহিতা ছিল না। এ অবস'া থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে। নির্বাচন-পরবর্তীকালে দেশের বিভিন্ন এলাকায় গত ক’দিনে বেশ ক’টি সহিংস ঘটনায় এক জনের মৃত্যু ও ৪১ জন আহত হয়। তবে পূর্ববর্তী নির্বাচনোত্তর সময়ের তুলনায় তা অতি নগণ্য। স'ানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সময়োচিত হস-ক্ষেপের প্রেক্ষিতেই পরিসি'তি নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিসি'তির অবনতি প্রতিরোধে এবং যে-কোনো ধরনের সহিংস ঘটনা মোকাবেলায় সারাদেশের সকল পুলিশ সদস্যকে আরো সতর্ক থাকতে হবে। কারণ ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা দায়িত্ব পালনরত পুলিশ ও র‌্যাব ছাড়া অন্যান্য বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। আইন-শৃংখলা পরিসি'তি নিয়ন্ত্রণ তথা সহিংস ঘটনা প্রতিরোধে গাফিলতি, দায়িত্বহীনতা অথবা অদক্ষতা প্রমাণিত হলে ও কোনো দলের হয়ে কাজ করলে সংশ্লিষ্ট জেলার এসপি এবং ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস'া নিতে হবে। যে-কোনো হিংসা্তক ঘটনা মোকাবেলা করতে অবিচল এবং দৃঢ় পেশাদার ভূমিকা রাখতে হবে পুলিশকে। আর এভাবেই অতীতের কালিমা মোচনের সুযোগ কাজে লাগাতে হবে পুলিশকে। কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস'া নিতে হবে এবং সেক্ষেত্রে দলীয় প্রভাব এড়িয়ে আইনানুগ কাজ করতে হবে। কাউকে ছাড় দেয়া ঠিক হবে না। খুব শিগগিরই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হবে। তাঁর কাছে এবার জনগণের প্রত্যাশার পরিমাণ এমনিতেই বেশি। জাতি বিশেষ করে সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে তাঁর আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিয়ে ভোটের মাধ্যমে তাঁকে ক্ষমতায় এনেছে। আশা করি তাঁর সময়ে পুলিশকে সুস'ভাবে কাজ করতে কোনো বৈরী পরিবেশ মোকাবেলা করতে হবে না। পরিশেষে আইজিপির এমন উদ্যোগের অবশ্যই প্রশংসা করব। ধন্যবাদ আইজিপি, আপনার নির্দেশ পালিত হোক, অনুপুক্মখ।
 
Call For Add
 
Call For Add
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com