লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.2/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-18 07:14:27

দূতাবাস ও পার্লামেন্ট হাউসের সামনে মানব বন্ধন ও সমাবেশ

টরন্টো, ১৮ অক্টোবর- সম্প্রতি বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত মৌলবাদী হামলা, লুটপাট, বৌদ্ধ-বিহার ও বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গত ১৫ই অক্টোবর ২০১২ তারিখে বাংলাদেশ বুড্ডিষ্ট এ্যাসোসিয়েশন অব কানাডা-টরন্টো, কানাডা বাংলাদেশ বুড্ডিষ্ট এ্যাসোসিয়েশন মন্ট্রিয়ল, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর দ্য ইন্ডিজেনাস পিপল অব দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস-বাংলাদেশ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবানে কানাডায় বাংলাদেশ হাইকমিশন ও কানাডিয়ান পার্লামেন্ট হাউসের সামনে এক প্রতিবাদ সভার আয়জন করা হয়। সভার শুরুতে বৌদ্ধভিক্ষু ভদন্ত শরনাপালা টরন্টো, অটোয়া ও মন্ট্রিয়ল থেকে আগত শোকাহত জনগনকে বাংলাদেশের বৌদ্ধদের বর্তমান পরিস্থিতি এবং ধ্বংসযজ্ঞের পূর্ণবিবরন তুলে ধরেন। সভার পক্ষ থেকে বৌদ্ধভিক্ষু ভদন্ত শরনাপালা এবং প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে এক প্রতিবাদলিপি পেশ করেন।

অতঃপর সমবেত জনতা বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গন থেকে শান্তিপূর্ণ মিছিল সহযোগে প্রায় ১ কিলোমিটার পদযাত্রা শেষে পার্লামেন্ট হাউসের সামনে অবস্থান গ্রহন করে। এসময় বাংলাদেশ বুড্ডিষ্ট এ্যাসোসিয়েশন অব কানাডা-টরন্টো, কানাডা-বাংলাদেশ বুড্ডিষ্ট এ্যাসোসিয়েশন মন্ট্রিয়ল, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর দ্য ইন্ডিজেনাস পিপল অব দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস-বাংলাদেশ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। অধিকাংশ বক্তাই তাদের বক্তব্যে কানাডা সরকারকে, বাংলাদেশে বৌদ্ধ তথা সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে মৌলবাদী হামলা, লুণ্ঠন, অগ্নিসংযোগের সত্বর প্রতিকার এবং এ ধরনের ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক দৃষ্টি রাখার জন্য বাংলাদেশ সরকারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য আহ্বান জানানো হয়। সমাবেশে আগত দুঃখভারাক্রান্ত জনতার পক্ষে প্রতিনিধিরা কানাডার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক স্মারকলিপি পেশ করেন।

কানাডা এর আরও সংবাদ
   টরন্টোয় বুয়েট এলামনাই-র উদ্যোগে গুণীজন সংবর্ধনা 
   ক্যালগেরিতে কবি মহাদেব সাহার সংবর্ধনা
   বাংলাদেশি পণ্যে আরো ১০ বছর জিপিটি সুবিধা দেবে কানাডা
   কানাডায় বুদ্ধ পূর্ণিমা ২০১৩ উদযাপন
   টরন্টোতে মেমোরি লেইন ব্যান্ডের আত্মপ্রকাশ
    ১লা জুন টরন্টোতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কার্যক্রম
   টরন্টোয় এ বি ই ও 'র উদ্যোগে বার্ষিক কারিগরী সন্মেলন অনুষ্ঠিত 
   কৃতি শিল্পী মহিবুল ইসলামের মেরিট এওর্য়াড লাভ 
   কানাডা: মানবাধিকারের পরাকাষ্ঠা বটে!
   স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সন
   কুইন্স পার্কে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত
   বাংলা-লংকা কমিউনিটির যৌথ উদ্যোগে রবীন্দ্র জন্মবার্ষিকী 
   বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন, টরন্টো’র বর্ষবরণ ১৪২০
   বর্ণাঢ্য আয়োজনে টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট নাইট
   সমৃদ্ধ কমিউনিটি গড়ার লক্ষে কাজ করবে বায়েস
   মন্ট্রিয়ল গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে এগিয়ে নিতে সাবকমিটি
   ক্বণনের বাংলা বর্ষবরণ ও প্রকাশনা উৎসব
   সাভারের হতাহতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে প্রজন্ম কানাডা
   কুইন্স পার্কে প্রজন্ম কানাডার সমাবেশ অনুষ্ঠিত
   কানাডায় ট্রেন হামলা পরিকল্পনা: অভিযোগ অস্বীকার
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com