লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Thursday | 20 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-16 10:29:59

বিসিবির নতুন সভাপতি পাপন   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাপন বিবিবির শীর্ষ পদে আ হ ম মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইসিসির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী বিসিবির পদ ছেড়ে দিতে হয় মোস্তফা কামালকে।

গত সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে তিনি লিখিতভাবে জানিয়ে দেন, “আমার পদে নতুন কাউকে নিয়োগ দিন। আমি আর বিসিবি সভাপতি থাকতে পারছি না।”

গত সপ্তাহে মোস্তফা কামালের আইসিসিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার সময় থেকেই নতুন সভাপতির মনোনয়ন নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছিল। পাপনের পাশাপাশি সাবের হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছিল, যিনি আগেও বিসিবির সভাপতি ছিলেন। আলোচনায় ছিল বিসিবির সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আনামের নামও।

ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য পাপন বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বলে জানা গেছে। সফর শেষে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও খেলাধুলার সংবাদ
   ধোনিদের সামনে ‘বিপজ্জনক দল’
   বিসিবির ব্যাপারে অবগত আইসিসি
   দ. কোরিয়াকে হারিয়ে ২০১৪ সালের বিশ্বকাপে পৌঁছে গেল ইরান
   ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল আয়োজনবিরোধী বিক্ষোভ
   ইতালির জাপান ভীতি
   ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ!
   নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নাদিরের আবেদন
   ক্যারিবীয় সফরে অপরিবর্তিত ভারত
   সেমিতে মোহামেডান
   ক্লাব ধোয়া তুলসি পাতা, দোষী বিসিবি!
   আশরাফুলের রিপোর্ট যাচ্ছে ইংল্যান্ডে!
   আবাহনীর পয়েন্টে ভাগ বসালো ফেনী সকার
   সেমিতে ইংল্যান্ডের সঙ্গী নিউজিল্যান্ড
   সিপিএল ফ্র্যাঞ্চাইজির নাম-লোগো উন্মোচন
   পাকিস্তানকে ৮ উইকেটে হারালো ভারত
   মেসির বিরুদ্ধে কর ফাঁকির মামলা
   পন্টিংকে ফেরানোর ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার
   আশরাফুলের নিষেধাজ্ঞা হবে বড় ক্ষতি: জার্গেনসেন
   ধাওয়ানের ব্যাটে শিখরে ভারত
   জাতীয় ক্রিকেটার এবার তামিমের বিয়ে ২৭ জুন
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com