টরন্টো, ১৬ অক্টোবর- গত ৩০ সেপ্টেম্বর টরন্টোতে ‘গ্লোবাল সোস্যাল কানেকশন ইন্ক’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান এর আত্মপ্রকাশ ঘটে। সমাজ ও পারিবারিক বিভিন্ন সঙ্কট সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের প্রতিশ্র“তি নিয়ে প্রতিষ্ঠানটি আত্বপ্রকাশ করে। কমিউনিটির কয়েকজন সচেতন ব্যক্তিবর্গ এর উদ্যোক্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসনা কানাডার সেক্রেটারী জেনারেল ডঃ আবদাল্লা ইদ্রিস আলী। এবং বিশেষ অতিথি ছিলেন ইমাম আব্দুল হাই প্যাটেল। অনুষ্ঠানে প্রায় দুইশত অতিথি উপস্থিত ছিলেন। স্থানীয় কানাডিয়ান রয়াল লিজিয়ন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান এফসিএমএ সাহেবের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে বিকাল ৬:৩০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয় । তিনি তার সংক্ষিপ্ত ভাষনে সংক্ষেপে ‘গ্লোবাল সোস্যাল কানেকশন ইন্ক’ নামের এই সামাজিক প্রতিষ্ঠানটি গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। এর পর অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক জনাব জহুরুল ইসলাম এফসিএ। তিনি তার দীর্ঘ বক্তৃতায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। বিশেষ করে তিনি বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে বর্তমান মুসলিম সমাজে ম্যারেজ ও ডিভোর্স এর ঊপর একটি ভয়াবহ চিত্র উপস্থাপন করেন এবং এর আশু সমাধানের জন্য সকলের একসংগে কাজ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। মাগরিবের নামাজের পর মূল বক্তব্য (কবু ঘড়ঃব) প্রেজেন্টেশন শেষ হলে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ছোট্ট মেয়ে জুহাইয়া আমিন। মাঝখানে প্রতিষ্ঠানের ডারেক্টর মিঃ রেজা সাত্তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও তিনি সহায়তা করেন। এর পর ডায়াসে আসেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ইমাম আব্দুল হাই প্যাটেল। তিনি তাঁর মূল্যবান বক্তৃতায় সমসাময়িক সমাজের অনিয়ম, অবক্ষয় ও এর সম্ভাব্য প্রতিকারের কথা বিস্তারিত ভাবে তুলে ধরেন। এবং এই প্রেক্ষাপটে ‘গ্লোবাল সোস্যাল কানেকশন ইন্ক’ এর মতো প্রতিষ্ঠান কেন প্রয়োজন তাও আলোচনা করেন। অবশেষে বক্তৃতার মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওঝঘঅ কানাডার জেনারেল সেক্রেটারী ড: আবদাল্লা ইদ্রিস আলী। ড: আবদাল্লা ইদ্রিস আলী এক পন্ডিত ব্যক্তি ও সুশীল বক্তা। দীর্ঘ বক্তৃতায় তিনি অনেক উপমা উদাহরন ও কোর’আন-সূন্নাহ্ এর মাধ্যমে সামাজিক অনেক সমস্যার সহজ সমাধানের কথা বলেন। বিশেষ করে ১. সামাজিক ও পারিবারিক সমস্যা ২.বিয়ে ও বিচ্ছেদ সমস্যা ৩. ইয়ং ছেলে-মেয়েদের সমস্যা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। ‘গ্লোবাল সোস্যাল কানেকশন ইন্ক’ এই সকল সমস্যা সমাধানে সমাজকে কি ভাবে সহায়তা করতে পারে তাও আলোচনা করেন বিস্তারিত ভাবে । তাঁর দীর্ঘ বক্তৃতার পুরো সময় ধরে উপস্থিত শ্রোতাবৃন্দ মন্ত্র মুগ্ধের মতো তার প্রত্যেকটি কথা শোনেন। প্রশ্ন উত্তর পর্বেও তিনি ধৈর্যের সহিত শ্রোতাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করেন। এমনকি শ্রোতাদের আগ্রহ দেখে তিনি মঞ্চ থেকে নেমে নিচে সুবিধা মতো স্থানে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন।
পরিশেষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান এফসিএমএ প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর গনকে একজন একজন করে মঞ্চে ডেকে এনে সকলের সাথে পরিচয় করে দেন। এবং উপস্থিত অতিথি গনকে সর্বতোভাবে সহায়তার মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অবশেষে ‘গ্লোবাল সোস্যাল কানেকশন ইন্ক’ এর অফিসিয়াল উদ্বোধনী ঘোষনার মাধ্যমে অনুষ্ঠানে প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডিনারের ব্যবস্থা ছিল। ডিনার শেষে রাত ঠিক দশটায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন যৌথভাবে জাকিয়া রেজোয়ানা ও ফারহান মঞ্জুর।