লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Saturday | 25 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-15 06:50:48

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ

নিউইয়র্ক, অক্টোবর ১৩: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ অক্টোবর বিকেলে বিশ্ববিখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। নিউইয়র্ক, ওয়াশিংটন, ম্যারীল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, কানাডা ও স্থানীয় নিউইংল্যান্ড বিএনপি’র নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি’র মহাসচিব বলেন, বাংলাদেশ বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও কঠিনতম সময় অতিক্রম করছে। সারাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। গুম, হত্যা, হামলা, মামলা, স্বজনপ্রীতি এবং লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। শেয়ার বাজার, পদ্মা সেতু, হলমার্ক কেলেংকারী সহ অনেক গোপনীয়ভাবে দেশের সম্পদ অবাধ লুন্ঠন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক হত্যা, বুদ্ধিজীবিদের হয়রানীমূলক নির্যাতন ও হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধ্বংস করার লক্ষে দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান আন্দোলনকে গতিশীল করার জন্যে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। ১/১১ সহ সকল জাতীয় সংকট এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের উপর বর্তমান ফ্যাসিষ্ট সরকারের জুলুম নির্যাতনের সময় যুক্তরাষ্ট্র বিএনপি’র বলিষ্ঠ নেতৃত্বে যে আন্দোলন হয়েছে তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র বিএনপিতে বলিষ্ঠ ও সৃজনশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং দলকে গতিশীল করার জন্যে সকল বিভাজন ভূলে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার জন্যেও তিনি সকলের প্রতি আহবান জানান। বৈঠকের শেষ পর্যায়ে বেলাল মাহমুদ ঐক্যবদ্ধ বিএনপি গড়ার জন্যে মহাসচিবের আহবানকে স্বাগত জানিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন বলে মহাসচিবকে আশ্বস্থ করেন।

যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা সরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, কাজী আজম, জসীমউদ্দিন ভূইয়া, নূর মোহাম্মদ, গোলাম ফারুক শাহীন, তোফায়েল চৌধুরী লিটন, এম.এ খালেক আকন্দ, আবুল কাসেম, লিয়াকত আলী খান, তোফায়েল আহমেদ, রিয়াজ চৌধুরী, আবুল কালাম আজাদ, দেওয়ান মোহাম্মদ কাওসার, জিলান আহমেদ, মোহাম্মদ উল্লাহ মামুন, ড. শওকত আলী, ডাঃ মোঃ গুলজার, আতাউর রহমান আতা, ডাঃ মোঃ শাহ আলম, গিয়াস আহমেদ, কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, মাহফুজুর রহমান, মোঃ হোসেন কচি, মোঃ স্বপন তালুকদার, হাসান রাজা, আকিকুর রহমান ফারুক, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রফিক উদ্দিন, শাহাদৎ হোসেন রাজু, ফয়সাল চৌধুরী, তৌফিক চৌধুরীসহ যুক্তরাষ্ট্র বিএনপি’র অনেক নেতৃবৃন্দ।

যূক্তরাষ্ট্র এর আরও সংবাদ
   নিউইয়র্কে ‘সাপ্তাহিক বর্ণমালা’ পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান
   শীর্ষ বাংলাদেশি ডায়াসপোরাদের নিয়ে ঢাকা যাচ্ছেন শারম্যান
   যুক্তরাষ্ট্রে খসড়া ইমিগ্রেশন বিল পাস
   জামালউদ্দিন হোসেন এবং কাদেরি কিবরিয়াকে সংবর্ধনা
   কোজাকের মাফিয়ারা নেই আছেন বাঙালি ব্যবসায়ীরা
   নিউইয়র্কে ৩ দিনব্যাপী বইমেলা-বাংলাউৎসব শুরু ২৪ মে
   অপটিমিস্টস’র সহায়তায় পড়বে সাভারের শিশুরা
   পেনসিলভানিয়ার মেয়র প্রার্থী ইশ্বরদীর মিঠু
   হেফাজতের তাণ্ডবের নিন্দা ও ক্ষোভ ইউএসসিএসডিবি’র
   আনডকুমেন্টেড ১ কোটি ১০ লাখ মানুষ নাগরিকত্ব পাবেই: ওবামা
   গিয়াস উদ্দিন ও বাংলাবাজার একে অপরের
   নিউইয়র্কের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
   নিউইয়র্কে রং ছড়ালো বিপা’র বর্ষবরণ উৎসব
   যুক্তরাষ্ট্রে সিক্স-ডিজিটের তরুণ বাঙালিরা!
   এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব মিশিগান গঠন
   সাভার ট্র্যাজেডি নিয়ে নিউইয়র্ক মেয়রের উদ্বেগ
   আগামী, নরসুন্দর, আমার বন্ধু রাশেদ, স্বপ্নডানায় আসছে নিউইয়র্কে
   গোয়েন্দা নজরদারি মুসলিম কমিউনিটিতে
   গণজাগরণ মঞ্চের সাথে ভিডিও কনফারেন্সে প্রবাসীরা
   সুমির সাহসিকতায় ভীত ওয়ালমার্টের কর্মকর্তারা!
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com