নিউইয়র্ক, ১৫ অক্টোবর- জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি আব্দুল মোমেন জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্লোবাল কোঅরডিনেশন ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ব্যুরোর এশিয়ার অংশ থেকে বাংলাদেশ নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছে বেনিন। দুই বছরের জন্য সহ-সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে ট্যুভালু ও আফ্রিকার দেশগুলো থেকে লাইবেরিয়া ও ইথিওপিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। আগামী দুই বছর জাতিসংঘে সল্পোন্নত দেশগুলোর কার্যক্রম পরিচালনা করবে এই ব্যুরো। বিশ্বে ৪৯টি স্বল্পোন্নত দেশের ৮৪ কোটি মানুষের প্রায় ৭০ শতাংশই দরিদ্রসীমার নিচে বাস করে।