লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Friday | 24 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.0/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-14 10:51:18

বাংলাদেশে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হচ্ছেন আড়াই লাখ

বাংলাদেশে প্রতি বছর দুই লাখ ৫০ হাজার মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হন৷ কিন্তু তাদের মধ্য ৩৫ হাজারের বেশি রোগী চিকিৎসকের কাছে যায় না৷ সচেতনতার অভাবে তারা টোটকা চিকিৎসা করায়৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে এখন ক্যানসার রোগীর সংখ্যা ১২ লাখ৷ আর এই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে৷
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোয়ারফ হোসেন জানান, প্রতি ১,০০০ জনে ১৮১ জন ক্যানসার আক্রান্ত৷ প্রতিবছর নতুন করে আক্রান্ত হন দুই লাখ ৫০ হাজার মানুষ৷ কিন্তু এদের অধিকাংশই চিকিৎসকের কাছে যান না৷ ফলে প্রতিবছর দুই লাখ মানুষ বাংলাদেশে ক্যানসারে মারা যান৷
তিনি জানান, মহিলারা সবচেয়ে বেশি ভোগেন জরায়ুর ক্যানসারে৷ যেখানে উন্নত বিশ্বে ১০০ জন ক্যানসার আক্রান্ত নারীর মধ্যে তিন থেকে পাঁচ জন জরায়ুর ক্যানসারে ভোগেন, সেখানে বাংলাদেশে এই সংখ্যা ২৫ জন৷ স্বাস্থ্য সচেতনতার অভাবেই এমন হচ্ছে বলে তার অভিমত৷
অধ্যাপক মোয়ারফ জানান, বাংলাদেশে ক্যানসার চিকিৎসা আন্তর্জাতিক মানের৷ কিন্তু সচেতনতা এবং অর্থের অভাবে অনেকেই সেই চিকিৎসা নিতে পারেন না৷ তবে তিনি ক্যানসার চিকিৎসার জন্য আরো বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার তাগিদ দেন৷
তার মতে, শুধু চিকিৎসাকেন্দ্র স্থাপন করলেই হবে সচেতনতামূলক কর্মসূচিও নিতে হবে৷ সচেতন হলে ক্যানসার রোগীকে প্রাথমিক পর্যায়েই চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে৷ তখন ক্যানসারে মৃত্যুর হার কমে যাবে৷

স্বাস্থ্য সংক্রান্ত আরও সংবাদ
   রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
   সন্তানের স্থূলতার জন্য মা দায়ী!
   দাম্পত্য জীবনে সুগন্ধি
   সার্সের মত শ্বাসকষ্টের নতুন ভাইরাস
   দেশে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
   ‘দেশেই লিভারের পর্যাপ্ত চিকিৎসা রয়েছে’
   ডায়ারিয়া রোধে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের তাগিদ
   বাদাম খেয়ে হোক দিনের শুরু...
   ভালো থাকবে স্মৃতিশক্তি
   ভায়াগ্রার কাজ করবে তরমুজ!
   শিশুর জন্মগত হৃদরোগ: আতংক নয়, প্রয়োজন ধৈর্য্যধারণ
   শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ
   জীবনের জন্য পানি
   পুরুষের টাক হওয়া হৃদ রোগের লক্ষণ: গবেষণা
   মানসিক রোগ: অবসেসিভ কমপালসিভ ডিসর্ডার (ওসিডি) বা শুচিবাই
   চিপসে ক্যান্সারের ঝুঁকি!
   মানসিক রোগটির নাম জেনে নিন
   নো টাইট জিন্স
   মানুষের আয়ু বেড়েছে সঙ্গে রোগও
   সাবধান! ‌জাঙ্কফুড মাথার ঘিলু কমায়
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com