লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-13 09:23:17

কাদার মধ্যে যেন গ্রামের হাডুডু

সেই চিরচেনা দৃশ্য। একটু বৃষ্টিতেই কাদায় থিকথিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ। এ মাঠে ফুটবল নয়, গ্রামের হাডুডু খেলাই যেন হলো। তাতে শক্তির প্রদর্শনীতে এগিয়ে থাকল শেখ জামাল ধানমন্ডি। সন্ধ্যায় শেখ জামাল ৩-০ গোলে মুক্তিযোদ্ধাকে উড়িয়ে দিল। তার আগে অবশ্য এ মাঠে বিজেএমসি-আরামবাগ ম্যাচটা ছিল গোলশূন্য ড্র।
কাদামাঠে কেমন ফুটবল হয়েছে, সেটি না বলাই ভালো। ঠেলে ঠেলে বল নিতে হয়েছে সামনে। বল আটকে গেছে কাদায়, আর খেলোয়াড় চলে গেছেন তিন হাত সামনে। চোখের জন্য পীড়াদায়ক এই ফুটবলের জন্য দায়ী আসলে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি এই মাঠের পানিনিষ্কাশনের জন্য কয়েকবারই লাখ লাখ টাকা খরচ করেছে। কিন্তু আদতে কাজ কিছু হয়নি। একটু বৃষ্টিতে মাঠে জমছে পানি। মাঠের কোথাও কোথাও পানি জমেছিল কাল, পরে তা কাদায় একাকার।
চলমান ফেডারেশন কাপও তাই ছন্দ হারাল। মাঠের দুরবস্থা দেখে এ মাঠে আজকের দুটি ম্যাচের একটি কমলাপুরেও সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাফুফে। প্রেসবক্সে বসে বাংলাদেশ লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিম অনেক অনুনয় করলেন যশোর ডিএফএকে কাল কমলাপুরে খেলতে। কিন্তু রহমতগঞ্জের বিপক্ষে নিজেদের জন্য গুরুত্বহীন ম্যাচটা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া খেলতে রাজি হয়নি যশোর। তারা নাকি এই স্টেডিয়ামের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন কমলাপুরে যেতে পারবে না!
সন্ধ্যায় শেখ জামাল-মুক্তিযোদ্ধা দ্বিতীয় ম্যাচটায় তো গ্রামীণ হাডুডু খেলার আবহই ফিরে এল। মাঠ থেকে বেরোনোর সময় খেলোয়াড়দের অনেককেই চেনা যাচ্ছিল না। সারা শরীরে কাদা। এ ধরনের মাঠে আফ্রিকান বড় শরীরের ফুটবলাররা পেয়ে যান বাড়তি সুবিধা। শক্তি কাজে লাগাতে পারেন। শেখ জামালে খেললেন চারজন আফ্রিকান, মুক্তিযোদ্ধায় একজনও নয়। ওপরে খেলা শেখ জামালের সানডে, মানডে, ওতোজারেরি ও ওকেমিরি গড়ে দিলেন পার্থক্যটা। গতবার মুক্তিযোদ্ধায় খেলা সানডে করলেন ম্যাচের প্রথম গোল। পরের দুটি গোল ওতোজারেরির। মুক্তিযোদ্ধা হারল শেখ জামালের বড় শরীরের আফ্রিকানদের কাছেই।
দুই জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল। ফেড কাপের বর্তমান চ্যাম্পিয়নরা দুই ম্যাচে ৭ গোল করে সামর্থ্যের ভালোই পরিচয় দিয়েছে। দুই ম্যাচে এক জয় পাওয়া মুক্তিযোদ্ধা গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে গেছে। ওদিকে কমলাপুরে আকবর হোসেনের (রিদন) গোলে ফেনী সকার এদিন হারিয়েছে খুলনা আবাহনীকে (১-০)। ৬ পয়েন্ট নিয়ে সকার গেল শেষ আটে। খুলনা আবাহনী এবং আরামবাগ বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

আরও খেলাধুলার সংবাদ
   ধোনিদের সামনে ‘বিপজ্জনক দল’
   বিসিবির ব্যাপারে অবগত আইসিসি
   দ. কোরিয়াকে হারিয়ে ২০১৪ সালের বিশ্বকাপে পৌঁছে গেল ইরান
   ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল আয়োজনবিরোধী বিক্ষোভ
   ইতালির জাপান ভীতি
   ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ!
   নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নাদিরের আবেদন
   ক্যারিবীয় সফরে অপরিবর্তিত ভারত
   সেমিতে মোহামেডান
   ক্লাব ধোয়া তুলসি পাতা, দোষী বিসিবি!
   আশরাফুলের রিপোর্ট যাচ্ছে ইংল্যান্ডে!
   আবাহনীর পয়েন্টে ভাগ বসালো ফেনী সকার
   সেমিতে ইংল্যান্ডের সঙ্গী নিউজিল্যান্ড
   সিপিএল ফ্র্যাঞ্চাইজির নাম-লোগো উন্মোচন
   পাকিস্তানকে ৮ উইকেটে হারালো ভারত
   মেসির বিরুদ্ধে কর ফাঁকির মামলা
   পন্টিংকে ফেরানোর ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার
   আশরাফুলের নিষেধাজ্ঞা হবে বড় ক্ষতি: জার্গেনসেন
   ধাওয়ানের ব্যাটে শিখরে ভারত
   জাতীয় ক্রিকেটার এবার তামিমের বিয়ে ২৭ জুন
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com