গত ৩০ সেপ্টেম্বর ২০১২ সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সান্ডারল্যান্ড বাংলাদেশী কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক।
সৈয়দ মঞ্জুরুল হক তালহার সভাপতিত্বে এবং সৈয়দ জিয়াউল ইসলাম ও ওমর মেহেদী রুণুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে জনগণ কিছু না কিছু পায়। তিনি আরো বলেন, শেখ হাসিনার নের্তৃত্ত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সেজন্য তিনি সম্মেলনে উপস্থিত সকল প্রবাসী ভাই-বোনদের আওয়ামীলীগের ভিশন-২০২০ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতান শরীফ মাহমুদ বলেন, শেখ হাসিনার নের্তৃত্ত্বে বাংলাদেশ আজ শান্তি ও উন্নয়নের মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।
সম্মেলনের প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন, ক্ষুধা ও দারিদ্র নিরসন, উন্নয়ন-এর মডেল হচ্ছে শেখ হাসিনার রাজনীতি আর আওয়ামীলীগ শেখ হাসিনার সেই মডেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, মানবাধিকার সম্পাদক সারব আলী,যুব সম্পাদক তারিফ আহমদ, আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, মাহবুব আহমদ, কামরুল ইসলাম, নর্থইষ্ট এর বিভিন্ন শাখা থেকে বদরুল ইসলাম, জাবিস জিম্মাদার, আবুল এমরান, মকসুদ কোরেশী, আবুল কালাম আজাদ সহ অনেকে।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সান্ডারল্যান্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহীন আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ খালেদ মিয়া অলিদ, সৈয়দ সোহেল আলী সোহা মিয়া, সৈয়দ মইনুল ইসলাম। আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সান্ডারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।
সম্মেলন শেষে মঞ্জুরুল হক তালহাকে সভাপতি ও মোহাম্মদ শাহীন আহমদ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সান্ডারল্যান্ড আওয়ামীলীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। নবনির্বাচিত কমিটিকে দলীয় শপথ বাক্য পাঠ করান যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ মাহমুদ।
উল্লেখ্য হাবিবুর রহমান ও আলফু মিয়ার নের্তৃত্বাধীন সান্ডারল্যান্ড আওয়ামীলীগের অপর বৃহত অংশ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, যাদেরকে কিছুদিন আগে যুক্তরাজ্য আওয়ামীলীগ সংগঠণ বিরোধী হিসেবে আখ্যায়িত করে আওয়ামীলীগের সকল অংশের সাথে বিচ্ছিন্ন বলে অভিহিত করা হয়, যাতে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের স্বাক্ষর সম্বলিত বিবৃতি ইতিপূর্বে সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে ।