লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Thursday | 23 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-13 03:27:34

বাংলাদেশের নির্বাচনী আমেজ যুক্তরাজ্যে

জাকির হোসেন কয়েছ

বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন হতে এক বছরেরও বেশি সময় থাকলেও যুক্তরাজ্যে ইতিমধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশ গুরুত্বসহকারে নিজেদের প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন সমর্থকদের সহযোগীতা চাইতে। অন্যদিকে প্রবাসী প্রার্থী হিসেবে ইতিমধ্যে একাধিক প্রার্থী বাংলাদেশ সফরে রয়েছে কেউবা বাংলাদেশে যেতে প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ থেকে আগত প্রার্থী ও প্রবাসী প্রার্থীদের প্রচার প্রচারনায় কমিউনিটিতে সভা সমাবেশ বৃদ্ধি পেয়েছে বহুগুন। ইতিমধ্যে যুক্তরাজ্য সফরে রয়েছেন জগন্নাথপুর- দক্ষিন সুনামগঞ্জ আসনের সাবেক এমপি শাহিনুর পাশা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সম্প্রতি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের বর্তমান এমপি এম এ মান্নান যুক্তরাজ্য সফর করে গিয়েছেন, যুক্তরাজ্য সফর করেছেন ছাতক উপজেলা চেয়ারম্যান সম্ভাব্য ছাতক-দোয়ারা আসনের বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান, বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব কুনু মিয়া, বরিশাল (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সম্ভাব্য প্রার্থী গৌরনদী থানা বিএনপির সভাপতি ইঞ্চিনিয়ার আব্দুস সোবহান, মৌলভীবাজার ২ আসনের সম্ভাব্য প্রার্থী কুলাউড়া বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু।
এদিকে প্রবাসী অধ্যুষিত বৃহত্তর সিলেটের একাধিক আসনে প্রবাসী প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছেন। আর তাই প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী তালিকা বেশ দীর্ঘ হচ্ছে। বিশেষ করে বিগত নির্বাচনে বিশ্বনাথ বালাগঞ্জ আসনে বিএনপির নিশ্চিত আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে পরাজিত করে বিজয়ী হওয়া প্রবাসী শফিকুর রহমান চৌধুরীর সাফল্যের কারনে এবার একাধিক প্রবাসী ক্লিন ইমেজের প্রার্থীকে বিভিন্ন আসনে দেখা যেতে পারে। বর্তমান এমপি সফিকুর রহমান চৌধুরী ছাড়াও প্রবাসী হিসেবে বর্তমান সাংসদ হবিগঞ্জ থেকে শেখ সুজাতও প্রার্থীর তালিকায় রয়েছেন বেশ শক্ত অবস্থানে। বর্তমানে যুক্তরাজ্যে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিলেট ২ বিশ্বনাথ বালাগঞ্জ আসেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আনোয়ারুজ্জামান। জানাগেছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার সরাসরি আর্শিবাদ রয়েছে তার উপর। তাছাড়া ১/১১ এর সময়ে যুবলীগের সভাপতি তাকা কালিন সময়ে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বর্তমানে বিশ্বনাথ বালাগঞ্জ আসনের যুব সমাজের কাছে তার জনপ্রিয়তা রয়েছে বলে জানাগেছে। এই আসনে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান প্রবাসী মুহিবুর রহমানও শক্তিশালী প্রার্থী বলে জানাগেছে। তাছাড়া এই আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর প্রবাসী ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও সদ্য স্থগিত যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলীকেও প্রার্থী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিলেট ৩ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আশিংক আসনে প্রবাসীদের প্রার্থীদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার এম এ সালাম। বাংলাদেশ থেকে ছাত্রদলের রাজনীতি, পরে জেলা বিএনপি ও সিলেট জেলা বারে আইনজীবি হিসেবে ক্লিন ইমেজ থাকায় আগামী নির্বাচনে তিনি প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন। তাছাড়া তার প্লাস পয়েন্ট হচ্ছে বিএনপির কান্ডারি তারেক রহমানের সাথে রয়েছে সরাসরি সম্পর্ক। হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসন থেকে জমিয়তে উলামা ইউরোপের চেয়ারপার্সন মুফতি শাহ সদরুদ্দিনের নাম আলোচিত হচ্ছে। যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রামে মুফতি শাহ সদরুদ্দিনের ভূমিকা প্রশংসনীয়। হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসনের সর্বদলীয় উলামা সমাজের কাছে তার জনপ্রিয়তা রয়েছে বলে জানাগেছে। সিলেট ৪ জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষনা করা হয়েছে জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজ রহমানকে। সিলেট ৬ গোলাপগঞ্জ-বিয়ানী বাজার আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী ঘোষনা করা হয়েছে যুক্তরাজ্য জাতীয় পার্টির কো অর্ডিনেটর, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনকে। তিনি বেশ কিছুদিন যাবত দেশে অবস্থান করে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ আসন থেকে এলডিপি থেকে প্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য এলডিপির সভাপতি আলহাজ্ব মনজ্জির আলী।  
মৌলভী বাজার ৩ রাজনগর-মৌলভীবাজার, থেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এম এ রহিম। তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের শীর্ষ নেতাদের একজন। বিগত দিনে যেকোন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়নের ব্যাপারে বেশ আত্ম বিশ্বাসী। বাংলাদেশে বেশ তৎপরতা তিনি চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ আসন থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার ২ থেকে প্রবাসী বিএনপি নেতা অধ্যাপক সাইফুল চৌধুরী,  সুনামগঞ্জ ১ তাহিরপুর-ধর্মপাশা- জামালগঞ্জ- মধ্যনগর আসন থেকে যুক্তরাজ্য আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা হামিদুল হক আপেন্দি লিটন।
সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা থেকে জমিয়তে উলামা ইউরোপের সেক্রেটারাী মাওলানা শুয়াইব আহমদ, বিএনপি থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল এর নাম শোনা যাচ্ছে।
সুনামগঞ্জ ৩ দক্ষিন সুনামগঞ্জ- জগন্নাথপুর আসনে বেশ কয়েকজন প্রবাসী প্রার্থী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।  আওয়ামীলীগের প্রার্থী হতে কাজ চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান হরমুজ আলী। সাবেক ছাত্রনেতা হরমুজ আলী প্রবাসী কমিউনিটির খুবই প্রিয় মুখ। প্রবাসীদের দাবি দাওয়া আদায়ের যেকোন আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তাছাড়া ব্যবসায়ী হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।  এই আসনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নাম ও শুনা যাচ্ছে। এছাড়া এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিশিষ্ট আইনজীবি জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্যে সাবেক সভাপতি ও বর্তমান জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্যের সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তরুন ব্যবসায়ী এম কয়ছর আহমদ।
সুনামগঞ্জ ৪ আসন থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ জেপির নাম শোনা যাচ্ছে।


 

যুক্তরাজ্য এর আরও সংবাদ
   ব্রিটেনের সেলসব্যুরিতে বাংলাদেশি কাউন্সিলর
   জনসন্মুখে বের হলেন তারেক রহমান
   লন্ডনে বিএনপির রাজনীতিতে সক্রিয় তারেক
   লন্ডনে বৈশাখী মেলায় তারুণ্যের বাঁধভাঙা জোয়ার
   ‘ব্রিটেন বাংলাদেশকে আরেক আফগানিস্তান দেখতে চায় না’
   বাংলাদেশি একজনসহ তিন ব্রিটিশ জঙ্গীর কারাদণ্ড
   লন্ডনে ১৮ দলের সংবাদ বর্জন সাংবাদিকদের
   নববর্ষে লন্ডনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্মিলিত গর্জন
   গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি নর্থ ওয়েস্ট শাখার প্রতিবাদ সভা
   টিকে গেল বাংলা টাউন নাম
   চেতনায় শাহবাগ: ১০ ডাউনিং স্ট্রিট অভিমুখি ‘হিমু বাহিনী’
   যুদ্ধপরাধের বিচারের দাবিতে বৃটেনে ব্যতিক্রধর্মী কর্মসূচি 
   সেরা ডিপ্লোম্যাট পদকে ভূষিত হলেন আনোয়ার চৌধুরী
   বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী আকরাম খান
   যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ট্রাফালগার স্কোয়ারে সমাবেশ
   অবৈধ অভিবাসনের দায়ে যুক্তরাজে্য ১০ বাংলাদেশী আটক
   লন্ডনে হয়ে গেলো বাংলাদেশি ঐতিহ্য উৎসব
   ম্যানচেস্টারে প্রজন্ম চত্বরের ঢেউ
   রায়ে ক্ষুব্ধ লন্ডন প্রবাসীরা
   সিরিয়ায় সন্ত্রাসে মদদ: আরেক ব্রিটিশ বাংলাদেশি গ্রেপ্তার
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com