টরন্টো, ৮ অক্টোবর- কগত শনিবার কানাডা যুবদলের উদ্দ্যোগে টরেন্টোস্থ ২৯৭৮ ড্যানফোর্থ এভিনিউতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলমের গ্রেফতারের প্রতিবাদে মাশরুল হোসেন রিপনের সভাপতি্েত্ব এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বি.এন.পির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ (পটিয়া ) আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্ততায় বলেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলমকে অহেতুক গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এজন্য তিনি প্রতিবাদ জানান ও নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া তিনি বলেন, বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগন মেনে নিবে না। বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহন করেন কানাডা বি.এন.পির উপদেষ্টা ও ভোরের আলো পত্রিকার সম্পাদক আহাদ খন্দকার, কানাডা বি.এন,পির সাধারণ সম্পাদক মুজিবর রহমান, টরন্টো সিটি বিএনপির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ খান। অন্যান্যদের মধ্যে বক্ততা করেন, টরন্টো সিটি বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, কানাডা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শামীম, অন্টারিও জিয়া পরিষদের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মমিনুল হক মিলন, যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন, অন্টারিও বি.এন.পি.-এর যুগ্মসম্পাদক মাহবুবুল ইসলাম, গোলাম মোস্তফা, রোকনুজ্জামান, ডাঃ আসাদুল ইসলাম শুভ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, কানাডা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ আলম, সিদ্দিকুর রহমান প্রমূখ। প্রতিবাদ সভার শেষপর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির জন্য দোয়া এবং বিশেষ কওে কানাডা যুবদলের সভাপতি মাশরুল হোসেন রিপন পবিত্র হজ্জ্ব পালনের উদ্দ্যেশে আগামী ১০ অক্টোবর ২০১২ তারিখ যাত্রা শুরু করবেন। এজন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সভার প্রধান অতিথি জনাব গাজী মোহাম্মদ শাহজাহান। প্রতিবাদ সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন কানাডা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাওন।