লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-08 02:15:22

১৫ হাজার আমেরিকানকে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখালেন ইউনূস

নিউইয়র্ক, ৮ অক্টোবর- বিভিন্ন ইস্যুতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যখন হয়রানির শিকার, তখন ১৫ হাজারের বেশি আমেরিকানের এক সমাবেশে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখালেন তিনি। গ্লোবাল পোভার্টি প্রজেক্ট নামের একটি সংগঠনের বার্ষিক কনসার্টে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। ২৯শে সেপ্টেম্বর শনিবার নিউ ইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত কনসার্টে অন্যান্যের মধ্যে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ স্যার জ্যফরি সেকস, সংগঠনের কর্মকর্তা মাইকেল ট্রেইনার, ঊর্মি বসুসহ যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গুণীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। হাজারো আমেরিকান গ্রামীণ ও ড. ইউনূসের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সেন্ট্রাল পার্ক। অনুষ্ঠানে ড. ইউনূস বাংলাদেশের দারিদ্র্য-পীড়িত নারী সমাজের পক্ষ থেকে আমেরিকানদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা সবাই চাইলে দারিদ্র্যকে জয় করতে পারি। সমাজে নয়, এটাকে পাঠাতে হবে জাদুঘরে। তিনি বলেন, অভাবী মানুষ দারিদ্র্য সৃষ্টি করেনি। এটাকে বিতাড়িত করতে সমাজকেই উদ্যোগ নিতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে আজকের তরুণরাই সবচেয়ে ক্ষমতাধর। তারা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। এজন্য সৃষ্টি ও সৃষ্টিশীলতা নিয়ে তরুণদের দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, চাইলে আমরা পারি। ইতিহাসের অমোঘ বিধানের  চেতনায় দারিদ্র্যকে বিদায় করতে এগিয়ে আসতে হবে সকলকে। ড. ইউনূসের বক্তব্যের সময় উপস্থিত আমেরিকানদের অনেকেই ‘নো রিভেঞ্জ, পিস পিস’ স্লোগানে মুখরিত করে তুলে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের আশপাশ।

যূক্তরাষ্ট্র এর আরও সংবাদ
   আইবিএফবি-ইউএস-বাংলাদেশ পার্টনার্স মতবিনিময়
   ‘মে আই হানিপ ইউ!’ পিপলএনটেক’র হানিপ বললেন
   আবারও বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন এক ঝাঁক মেধাবী তরুণ
   বাংলাদেশী পারমিতা আমেরিকার সুন্দরী প্রতিযোগিতায়
   ব্রুকলিনে বাঙালির পথমেলা
   ফোবানাতে ঐক্য – এখন থেকে একটাই সম্মেলন
   লাগরডিয়া কলেজে ইতিহাস গড়লো বাংলাদেশি শিক্ষার্থীরা
   বাংলাদেশের পোশাকশিল্প: মার্কিন সিনেটে শুনানি
   নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৩
   নিউইয়র্কের বইমেলা মাতালেন কানাডার শিল্পী দীপ্তি 
   ওজনপার্কে বিএসিডিওয়াইএস’র জমজমাট বৈশাখী মেলা
   নিউইয়র্কে বাংলাদেশি ক্যাব চালকের ৩ বছরের কারাদণ্ড
   নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি হয়ে উঠছে আমব্রেলা সংগঠন
   নিউইয়র্কে অপটিমিস্টের “রেসকিউ সাভার ফিউচার”এর কর্মসূচি 
   আটলান্টা প্রবাসী মিমির স্কুল গ্রাজুয়েট ডিপ্লোমা লাভ 
   ৪ বছর পর দেশে ফিরে যাচ্ছেন অধ্যাপক মমতাজউদ্দিন
   নিউইয়র্কে ‘সাপ্তাহিক বর্ণমালা’ পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান
   শীর্ষ বাংলাদেশি ডায়াসপোরাদের নিয়ে ঢাকা যাচ্ছেন শারম্যান
   যুক্তরাষ্ট্রে খসড়া ইমিগ্রেশন বিল পাস
   জামালউদ্দিন হোসেন এবং কাদেরি কিবরিয়াকে সংবর্ধনা
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com