ওয়াশিংটন ডিসি, ৫ অক্টোবর- আগামী ১৩ অক্টোবর শনিবার ওয়াশিটনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার চীরন্ত লোকজ সঙ্গীতের অমর অনুষ্ঠান বাউল মেলা ২০১২। দেশের ও প্রবাসের জনপ্রিয় বাউল শিল্পীদের সাথে তাল মিলিয়ে একই মঞ্চে পরিবেশিত হবে আমেরিকান কান্ট্রি মিউজিক।
বাংলাদেশ দূতাবাসের কালচারাল উইং এবং ওয়াশিংটন প্রবাসের বিখ্যাত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বাউল মেলা সিলভান থিয়েটার, ওয়াশিংটন মনুমেন্টে সাথে (১৫ ষ্ট্রীট এবং ইন্ডিপেন্ডেন্স এভিনিউ এর কর্নারে) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাউল মেলায় বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে আসছেন জনপ্রিয় বাউল শফি মন্ডল, দশারথ দাস ও জালাল আহমেদ। এছাড়া মনপুরা ছবির বিখ্যাত গান ”সোনার ও পালংকের ঘরে” গানের বিখ্যাত বাউল শিল্পী চন্দনা মজুমদার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে ওয়াশিংটন এরিয়ার বিখ্যাত কান্ট্রি মিউজিক ব্যান্ড ”সাউথ বে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি থাকবেন যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী আকরামুল কাদের। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারি নিরুপম দেবনাথ ২০২-২৪৪-৩৬৫৮, ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর আবু রুমি ৭০৩-৮৬১-১৬০৬ ও আক্তার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।