লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Tuesday | 18 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-05 02:57:30

ক্যালিফোর্ণিয়ায় ৬ষ্ঠ নজরুল এনডাউমেন্ট লেকচার অনুষ্ঠিত

লস এঞ্জেলেস, ৩০ সেপ্টেম্বর- গত ২৯শে সেপ্টেম্বর ক্যালিফোর্ণিয়ার নর্থরীজ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠতম কাজী নজরুল ইসলাম এনডাউমেন্ট লেকচারশীপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল ক্যালিফোর্ণিয়া ষ্টেট ইউনিভার্সিটি, নর্থরীজের হিউমিনিটি এন্ড রিলিজিয়াস বিভাগ ও তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের  প্রথম দিন ছিল নজরুল ইসলামকে নিয়ে বক্তৃতামালা। প্রচুর ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে প্রধান বক্তা তুরস্ক থেকে আগত ক্যালিফোর্ণিয়া ষ্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনারত অ্যাসোসিয়েট প্রফেসর ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ড: মোস্তফা রুজগার বলেন, ধর্মীয় সংঘাতে তাড়িত বিশ্বে সাম্যবাদের কবি নজরুলের লেখনী বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মের মাঝে সংলাপের দুয়ার খুলে দিয়েছে। অনুষ্ঠান সন্ধ্যায় আরোও বক্তৃতা করেন ড: ফিলিস হারমেন, ড: এলিজাবেত সে, ড: র‍্যাচেল ম্যাকডেরমট, ড: গুলশান আরা কাজী, কাজী বেলাল শাহজাহান, লস এঞ্জেলেসে বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ এনায়েত হোসেন, স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: জসীম আহমেদ। অধ্যাপক ড: জসীম আহমেদ জাতীয় কবি নজরুলের 'চল চল চল' গানকে রণসঙ্গীতের পাশাপাশি জাতীয় গান হিসাবে স্বীকৃতি দেবার জন্য জনমত তুলে ধরার আহ্বান জানান এবং আমেরিকা প্রবাসী নজরুল উৎসাহীরা এই প্রস্তাবে স্বাগত জানায়। বাংলাদেশ থেকে লেকচারশীপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, নজরুল ইন্সটিউটের সহকারী পরিচালক রেজাউদ্দীন ষ্টালিন এবং প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফেরদৌস আরা। খিলখিল কাজী অনুবাদ ও গবেষনার মাধ্যমে নজরুলের কর্ম ও দূরদৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য প্রবাসীদের সহযোগীতা কামনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফেরদৌস আরা নজরুলের কথা ও গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও স্থানীয় একুশ নিউজ মিডিয়া।

যূক্তরাষ্ট্র এর আরও সংবাদ
   ‘মে আই হানিপ ইউ!’ পিপলএনটেক’র হানিপ বললেন
   আবারও বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন এক ঝাঁক মেধাবী তরুণ
   বাংলাদেশী পারমিতা আমেরিকার সুন্দরী প্রতিযোগিতায়
   ব্রুকলিনে বাঙালির পথমেলা
   ফোবানাতে ঐক্য – এখন থেকে একটাই সম্মেলন
   লাগরডিয়া কলেজে ইতিহাস গড়লো বাংলাদেশি শিক্ষার্থীরা
   বাংলাদেশের পোশাকশিল্প: মার্কিন সিনেটে শুনানি
   নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৩
   নিউইয়র্কের বইমেলা মাতালেন কানাডার শিল্পী দীপ্তি 
   ওজনপার্কে বিএসিডিওয়াইএস’র জমজমাট বৈশাখী মেলা
   নিউইয়র্কে বাংলাদেশি ক্যাব চালকের ৩ বছরের কারাদণ্ড
   নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি হয়ে উঠছে আমব্রেলা সংগঠন
   নিউইয়র্কে অপটিমিস্টের “রেসকিউ সাভার ফিউচার”এর কর্মসূচি 
   আটলান্টা প্রবাসী মিমির স্কুল গ্রাজুয়েট ডিপ্লোমা লাভ 
   ৪ বছর পর দেশে ফিরে যাচ্ছেন অধ্যাপক মমতাজউদ্দিন
   নিউইয়র্কে ‘সাপ্তাহিক বর্ণমালা’ পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান
   শীর্ষ বাংলাদেশি ডায়াসপোরাদের নিয়ে ঢাকা যাচ্ছেন শারম্যান
   যুক্তরাষ্ট্রে খসড়া ইমিগ্রেশন বিল পাস
   জামালউদ্দিন হোসেন এবং কাদেরি কিবরিয়াকে সংবর্ধনা
   কোজাকের মাফিয়ারা নেই আছেন বাঙালি ব্যবসায়ীরা
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com