লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-10-03 09:02:34

ঢাকায় এশিয়ার সর্ববৃহৎ প্রোগামিং আসর

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ায় সবচেয়ে বড় প্রোগ্রামিংয়ের আসর ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ-ইন্টারন্যাশনাল কলেজিয়েট (এসিএম-আইসিপিসি)। আগামী ৮ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথমবার এ প্রতিযোগিতার আয়োজন করছে।

এসিএম-আইসিপিএমের আয়োজন উপলক্ষে বিস্তারিত তথ্য জানাতে জানাতে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ, এসিএম-আইসিপিসি কনটেস্ট কাউন্সিল অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক ড. আবুল এল হকসহ এসিএম-আইসিপিসির কর্মকর্তারা।

এ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন।

এতে আয়োজকের বলেন, এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে আঞ্চলিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে। এখান থেকে বিজয়ী দলগুলো মূল পর্বে অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় যাতে বেশি দল অংশগ্রহণ করতে পারে এজন্য দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অনলাইন-প্রিলিমিনারী রাউন্ড কনটেস্ট আয়োজন করা হবে। এ রাউন্ডের নিবন্ধন ৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এ রাউন্ডের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।

এ রাউন্ড থেকে সর্বোচ্চ ১৫০ দল নির্বাচিত হবে ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২ পর্বে অংশগ্রহণের জন্য। বিদেশি দলভুক্ত দেশগুলোর মধ্যে থাকবে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালয়েশিয়া।

এ প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক জাফর ইকবাল, পরিচালকের (বিচারক) দায়িত্ব পালন করবেন সাউথইস্ট ইউনিভার্সিটির শাহরিয়ার মনজুর  এবং মুক্ত সফটওয়্যারের মাহমুদুর রহমান সহকারি পরিচালক (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনের গ্রান্ড বল রুমে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ পর্বের বিজয়ীরা রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফাইনালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।  

আগ্রহীরা প্রতিযোগিতার সব তথ্য (http://www.daffodilvarsity.edu.bd/icpcdhaka2012) এবং ফেসবুকের (http://www.facebook.com/pages/ACM-ICPC-2012-December-8-2012-DIU) এ ঠিকানা থেকে সংগ্রহ করতে পারবেন।

আরও প্রযুক্তি সংবাদ
   হুআই এনেছে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন
   অ্যাসান্ড ‘পি৬’ সবচেয়ে পুরু স্মার্টফোন
   বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’
   আকাশে উড়ছে গুগলের ইন্টারনেট বেলুন
   অনলাইনে কমবয়সী পুরুষকে বন্ধু করতে আগ্রহী নারীরা
   ৯৯ ডলারের আইফোন আসছে!
   মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর
   নিউজক্রেড: তিন তরুণের উদ্যোগ
   শরীরের উত্তাপেই চার্জ হবে স্মার্টফোন!
   বাংলাদেশে ‘উদ্ভাবনী কেন্দ্র’ করবে মাইক্রোসফট
   আইফোন-আইপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম!
   ইন্টারনেট হবে ভ্যাটমুক্ত: বিসিএস
   গল্প নয় সত্যি ঃ পিৎজা সরবরাহে হেলিকপ্টার!
   বাজেটে ইন্টারনেটের সেবাব্যয় কমানোর সুপারিশ
   জুতার চার্জে চলবে মোবাইল
   ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসির আলোচনা
   সাইবার ক্রাইম রোধে ‘মনিটরিং সেল’: টুকু
   অনলাইনের বিয়ে দীর্ঘস্থায়ী হয়!
   ইনফোসিসের দায়িত্বে ফিরলেন নারায়ণ
   নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com