লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Wednesday | 19 June | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-09-27 09:25:53

ব্রাজিলের গুগল প্রধানকে গ্রেফতারের নির্দেশ

ব্রাজিলে গুগলের প্রধান ফেবিও জোসে সিলভা কোয়েলহোকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির একটি আঞ্চলিক আদালত। মহানবীকে কটাক্ষ করে  আমেরিকায় নির্মিত চলচ্চিত্রটি গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে বাদ না দেয়ায় দেশটির মাতো গ্রোসো দো সোল রাজ্য আদালতের বিচারক ফেবিও পেরেন তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
জানা যায়, গত সপ্তাহে আদালত ইউটিউব থেকে ওই বিতর্কিত ভিডিওটি মুছে ফেলতে গুগলকে নির্দেশ দিলেও গুগল তাতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে আদালত বলেছে ভিডিওটি রাজ্যের অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় প্রভাব ফেলছে। যা দেশের নির্বাচন আইন লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন কোম্পানিটি বলেছে, এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করার জন্য কোম্পানি দায়ী নয়। তাই তারা আদালতের নির্দেশের বিপক্ষে আপিল করবেন।
এদিকে ইউটিউবে বিতর্কিত ওই ভিডিওটি নিয়ে ব্রাজিলের মাতো গ্রোসো দো সোল রাজ্যে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনের প্রার্থীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থীরা বলছেন কলঙ্কিত এই ভিডিওটি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে ইসলামবিরোধী ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলার জন্য গুগলকে আহ্বান জানিয়েছেন।

আরও প্রযুক্তি সংবাদ
   অ্যাসান্ড ‘পি৬’ সবচেয়ে পুরু স্মার্টফোন
   বিশ্বের শক্তিশালী সুপারকম্পিউটার ‘তিয়ানহে-২’
   আকাশে উড়ছে গুগলের ইন্টারনেট বেলুন
   অনলাইনে কমবয়সী পুরুষকে বন্ধু করতে আগ্রহী নারীরা
   ৯৯ ডলারের আইফোন আসছে!
   মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর
   নিউজক্রেড: তিন তরুণের উদ্যোগ
   শরীরের উত্তাপেই চার্জ হবে স্মার্টফোন!
   বাংলাদেশে ‘উদ্ভাবনী কেন্দ্র’ করবে মাইক্রোসফট
   আইফোন-আইপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম!
   ইন্টারনেট হবে ভ্যাটমুক্ত: বিসিএস
   গল্প নয় সত্যি ঃ পিৎজা সরবরাহে হেলিকপ্টার!
   বাজেটে ইন্টারনেটের সেবাব্যয় কমানোর সুপারিশ
   জুতার চার্জে চলবে মোবাইল
   ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসির আলোচনা
   সাইবার ক্রাইম রোধে ‘মনিটরিং সেল’: টুকু
   অনলাইনের বিয়ে দীর্ঘস্থায়ী হয়!
   ইনফোসিসের দায়িত্বে ফিরলেন নারায়ণ
   নতুনত্ব আসছে জিমেইল ইনবক্সে
   দশ কোটি মোবাইল গ্রাহকের ল্যান্ডমার্ক টপকালো বাংলাদেশ
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com