কিউবির নতুন উদ্যোগ কিউবি তার বর্তমান ও পুরাতন ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের জন্য কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। নতুন অফারের আওতায় গ্রাহকরা একটি অ্যাকাউন্টেই তাদের পছন্দের যেকোন দুটি কিউবি মডেম ব্যবহার করতে পারবেন। যেকোন ব্যবহারকারীই মাসে মাত্র ৩৪৫ টাকা বাড়তি চার্জ প্রদানের মাধমে এই সুবিধাটি পেতে পারেন। এছাড়া কিউবি পুরাতন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরো কিছু অভাবনীয় অফার। যাদের কাছে কিউবির অব্যবহূত মডেম রয়েছে, তাদের জন্য কিউবি ঘোষণা করেছে ক্যাশ ব্যাক অফার। ১৫ সেপ্টেম্বর, ২০১২ থেকে এই অফার শুরু হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত চলবে। যারা অতীতে (জুন ৩০, ২০১২ এর পূর্বে) কিউবির মাসিক প্যাকেজ ব্যবহার করছিলেন তারা তাদের অব্যবহূত মডেমটি যেকোন কিউবি স্টোরে ফেরত দিয়ে নগদ ক্যাশ ব্যাক অফারটি গ্রহণ করতে পারেন। আর তারা যদি বন্ধ থাকা সংযোগটি ফের চালু করতে চান সে ক্ষেত্রেও রয়েছে কিউবির বেশ কিছু আকর্ষণীয় অফার। এই ক্যাশ ব্যাক অফারের আওতায় কিউবি গিগাসেটের জন্য ইন্সট্যান্ট ১৫০০ টাকা, টাওয়ার মডেমের জন্য ২০০০ টাকা, শাটল-এর জন্য ১০০০ টাকা এবং ডঙ্গলের জন্য ৭৫০ টাকা ক্যাশ ব্যাক দিচ্ছে। এছাড়া পুরাতন গ্রাহকরা তাদের অব্যবহূত কিউবি সংযোগটি আবার চালু করলেও পাচ্ছেন দারুণ সব সুযোগ-সুবিধা। যাদের কিউবির প্রি-প্রে সংযোগটি ৯০ দিনের বেশি সময় ধরে মেয়াদহীন অবস্থায় রয়েছে তাদের জন্যও আছে আকর্ষণীয় অফার। অতীতে কিউবির প্রি-পে সংযোগ ব্যবহারকারীরা তাদের অব্যবহূত মডেমটি ফেরত দিয়ে একইভাবে ক্যাশ ব্যাক সুবিধা পেতে পারেন। সারাদেশে কিউবির মোট ২৫টি স্টোর রয়েছে। গ্রাহকেরা নিকটস্থ কিউবি স্টোর সম্পর্কে জানতে হলে লগ অন করতে পারেন: যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ছঁনববতড়হব রিকো ব্রান্ডের মাল্টিফাংশনাল কালার ফটোকপিয়ার রিকো ব্রান্ডের মাল্টিফাংশনাল কালার ফটোকপিয়ার বাজারে বাজারে এসেছে রিকো ব্রান্ডের এফিসিও এমপি সি২০৩০ মডেলের রঙিন মাল্টিফাংশনাল ফটোকপিয়ার মেশিন। সাশ্রয়ী মুদ্রণ খরচ সমৃদ্ধ এই মেশিনটি দিয়ে সাদাকালো/রঙিন ডুপ্লেক্স প্রিন্ট, ফটোকপি, ফ্যাক্স ও নেটওয়ার্ক স্ক্যান করা যায়। এতে রয়েছে ২৫%-৪০০% পর্যন্ত জুম সুবিধা, ৯৯৯ পুষ্ঠা পর্যন্ত মাল্টি কপি সুবিধা, ৫১২ মেগাবাইট মেমোরি এবং ২.০ ইউএসবি প্রযুক্তি। এই ফটোকপিয়ার মেশিন দিয়ে প্রতি মিনিটে ২০ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিনে কাগজ সেট করার জন্য রয়েছে মোট ৩টি ট্রে যেখানে সর্বমোট ৬০০ পৃষ্ঠা কাগজ রাখা যায়। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই মেশিনটির দাম ২,৫০,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৪৬। তোশিবা হার্ডডিস্কের সাথে স্মার্ট টেকনোলজিস বিশ্বখ্যাত তোশিবা ব্রান্ডের ল্যাপটপের পাশাপাশি হার্ডডিস্কের ডিস্ট্রিবিউটরশিপ পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সমপ্রতি তোশিবা সিঙ্গাপুর অফিসে তোশিবা কর্তৃপক্ষের সাথে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে চুক্তিস্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুক্তি অনুসারে বাংলাদেশের বাজারে একমাত্র পরিবেশক হিসেবে তোশিবা ব্রান্ডের সকল প্রকার হার্ডডিস্ক পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্মার্ট টেকনোলজিস সূত্র জানিয়েছে, হার্ডডিস্কের বিশ্ববাজারে তোশিবা একটি সুপরিচিত ব্রান্ড এবং অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বাজারেও এই হার্ডডিস্ক শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক