সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক এমপি মেজর (অব.) সাঈদ ইস্কান্দারেরর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া বিএনপি। তার মৃত্যুর খবর শোনে গত ২৫ সেপ্টেম্বও ২০১২ মালয়েশিয়া বিএনপির নেতা-কর্মীরা জড় হন কুয়ালালামপুর রেষ্টুরেন্ট রাজধানীতে। মরহুমের প্রতি শোক প্রকাশ করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন। মালয়েশিয়া বিএনপির নেতা মোঃ কাজী সালাহ উদ্দিনের অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহসভাপতি আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার, সমাজ কল্যাণ সম্পাদক আঃ আজিজ, সহপ্রচার সম্পাদক এস কে ফয়েজ, খন্দকার মোস্তাক রয়াল শান্ত, মোঃ নজরুল ইসলাম, জহিরুল ইসলাম হিরন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সাঈদ ইস্কান্দার খালেদা জিয়ার দুর্দিনে দলের হাল ধরেন। তার অবদান বিএনপি কখনো ভুলবে না। তিনি দলের দলের জন্যে নিস্বার্থভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দলের অনেক ক্ষতি হয়েছে। তাই তিনি দলের একজন নিবেদীত প্রাণ ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মালয়েশিয়া বিএনপি।