মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের ব্যক্তিগত অফিসার মহাব্বত হোসেন (৪৬) জানাযা গত ২৫ শে সেপ্টেম্বর বায়তুল আমান মসজিদ, দামাই কুয়ালালামপুরে বাদ জুহরের পরে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার একে এম আতিকুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানাযায় আরো শরিক হন বাংলাদেশ আওয়ামী নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।