লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Sunday | 26 May | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-09-25 01:20:48

মাথার টিকি দিয়ে ট্রেন টানলেন শৈলেন!

শুধুমাত্র মাথার কয়েকটি চুলে তৈরি টিকি দিয়ে দার্জিলিংয়ে ঐতিহ্যবাহী  ট্রয়  ট্রেনকে টেনে রের্কড করলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বাসিন্দা শৈলেন্দ্রনাথ রায় ।
তার এই অভিনব কাণ্ড দেখতে সোমবার শিলিগুড়ি রেল জংশনে জড়ো হয়ে ছিলেন  কয়েক হাজার মানুষ। তার মাথার টিকির সঙ্গে বাঁধা হয়েছিল দড়ি, আর দড়ির সঙ্গে লোহার শেকল দিয়ে ট্রয়  ট্রেনের ডিজেল ইঞ্জিনকে বাঁধা হয়েছিল।
ইঞ্জিনসহ ট্রেনের চারটি বগিকে টিকি দিয়ে শৈলেন এদিন রেল ট্র্যাকের ওপর দিয়ে টেনে নিয়ে গেলেন ৯ ফুট।
অভিনব এই শখের অধিকারী শৈলেন প্রথমে শুরু করেছিলেন তার গোঁফ দিয়ে। তুলছিলেন ২০ কেজি ওজন। এরপরই তিনি তার টিকি দিয়ে শক্তি পরীা শুরু করেন।
২০০৩ সালে একটি বাস প্রথম টিকি দিয়ে টানেন। তারপর ট্রাক-বাস বহুবার টেনেছেন টিকি দিয়ে। এই টানার দৌলতে এবছরই তার নাম উঠেছে গিনেস বুকে।
রাজস্থানের জয় পুরে নিমলানা পাহাড়ে টিকি দিয়ে রোপওয়ের মতো ২০০ মিটার ঝুলে ২৭০ মিটার পথ অতিক্রম করেছিলেন।
এদিন তার এই প্রর্দশনী দেখতে হাজির হয়েছিলেন শিলিগুড়ির বিধায় ক ডা. রুদ্রনাথ ভট্টাচার্য। ছিলেন দার্জিলিং
হিমালয়ান রেলের ডিরেক্টর এমডি ভুটিয়া।
এমডি ভুটিয়া বলেন, “উনার এই অভিনব শখ দেখে আমরা ট্রয়  ট্রেন টানার অনুমতি দিই।”
নতুন এই রের্কড করে খুশি শৈলেন বলেন, “আগামী বছর অন্তত ৬০০ মিটার টিকি দিয়ে সেবকের পাহাড়ে ঝুলব। আবার বিশ্ব রের্কড করতে চাই।”

বিচিত্র সংবাদ এর আরও সংবাদ
     চোরই বানাল চুরি ঠেকানোর প্রযুক্তি!
   ৮০ বছর বয়সে এভারেস্ট জয়
   কোটি টাকার কবুতর ‘বোল্ট’
   প্রথম ভারতীয় প্রতিবন্ধী নারীর এভারেস্ট জয়
   ৫০ হাজার ডলারে এভারেস্ট জয়!
   স্কাইপি-এসএমএসের মাধ্যমে ‘তালাক’
   মুদ্রা ছুড়ে মেয়র নির্বাচন
   জেসিকার শরীরে চার কিডনি!
   ২ কোটি রুপি ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
   ঘূর্ণিঝড়ের নামকরণ যেভাবে
   ৪ বছরের বালক চালাচ্ছে শহর!
   পিঁপড়াও গণিত জানে!
   গুলশান-বারিধারায় লুঙ্গি নিষিদ্ধের ঘটনায় হাইকোর্টের রুল
   মৎসমানব হতে সাধনা...!!!
   পাঁচ ভাইয়ের একাই স্ত্রী রাজো!
   মমিতে হৃদরোগ!
   জীবন্ত মানুষের কবরে বসবাস!
   এক গানে গলা মিললো পৃথিবী ও মহাকাশ থেকে
   মঙ্গলগ্রহে যেতে ১০০০ আবেদন
   ওজন' বেড়েছে কিলোগ্রামের!
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com