বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত বিএনপি’র সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট তারুণ্যের প্রতিক দেশ ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৪র্থ তম কারা মুক্তি দিবস উপলক্ষ্যে গত মঙ্গলবার কুয়ালালামপুরের জালান ইপু কমপ্লেক্স মতিয়ারা এ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ সিরাজুল ইসলাম। মালয়েশিয়ার বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সোহরাবের অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবিত সভাপতি মোঃ শহীদ উল্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীপ হুইপ জনাব জয়নুল আবেদীন ফারুক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র হরণকারীনি, নব্য স্বৈরাচারীনি, মানবাধিকার লঙ্ঘনকারীনি, খুন-গুম ও লুটের হোতা শেখ হাসিনার হাতে দেশ আজ নিরাপদ নয়। এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার হচ্ছে ফকরুদ্দিন, মইনউদ্দিন সমর্থিত সরকার। এ সরকার ভারতীয় তাবেদার সরকার। তাই এই সরকার কথায় কথায় জোট সরকারকে দুর্নীতিবাজ সরকার বলে, বিরোধী দলীয় চীপ হুইপ সরকারকে হুশিয়ারি করে বলেন, আপনি একবার দুর্নীতিতিতে চ্যাম্পিয়ান হয়েছেন এখন আবার বিশ্ব ব্যাংক কর্তৃক দুর্নীতি সার্টিফিকেট পেয়েছেন। বিদেশে আপনাদের আত্মীয় স্বজনদের বসবাসের জায়গা গড়েছেন, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন এই জন্য জনগণের প্রতি আপনার কোন মায়া নেই। তাই এই সোনার বাংলা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঠিকানা। তাই দেশের স্বাধীনতা ও স্বাভৌমত্ব রক্ষার্থে এই মুহুর্তে খালেদা জিয়ার সরকার ছাড়া বিকল্প কোন পথ নেই। বিএনপি খেটে খাওয়া মানুষের দল, এই খেটে খাওয়া মানুষের জন্যে বিএনপি আজও টিকে আছে। জিয়াউর রহমান আজ এই সোনার বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। বিরোধী দলীয় চীপ হুইপ আরো বলেন, মালয়েশিয়া হচ্ছে বিএনপির ঘাটি। তাই দলীয় সকল কোন্দল ভুলে গিয়ে মোঃ শহীদ উল্যার হাতে হাত রেখে সবাইকে খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। তিনি প্রবাসে শত কর্ম ব্যবস্থতার মাঝে হাজার হাজার লোকের উপস্থিতি দেখে আবেগ প্রকাশ করে বলেন, পৃথিবীর অনেক দেশেই গিয়েছি, কিন্তু এতো লোকের সমাগম কখনও দেখিনি। বিএনপি দেশের ন্যায় মালয়েশিয়াতেও আজ ঐক্যবদ্ধ। তখন উপস্থিত হাজার হাজার প্রবাসীগণ বর্তমান দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। শ্লোগানে শ্লোগানে মুখড়িত হয়েছে উঠে কমপ্লেক্স মতিয়ারা। তিনি আরো বলেন, মন্ত্রী বদল করে কোন লাভ নেই। যেখানে সাগর-রুনির আজোও বিচার হয়নি, যেখানে মাহমুদুর রহমানের মতো কলম সৈনিককে বিনা অপরাধে জেল খাটতে হয়েছে, সেখানে গণতন্ত্র আর কি থাকতে পারে। তাই সরকার দিশেহারা হয়েছে কিভাবে দেশ চালাচ্ছে তা সরকার নিজেই জানে না। এ সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। পরাজয় নিশ্চিত ভেবে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তিনি আরো বলেন, নির্বাচন হলে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে হতেই হবে। আপনার বাবার মতো আপনার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। বক্তব্যে মালয়েশিয়ার বিএনপি’র প্রস্তাবিত সভাপতি মোঃ শহীদ উল্যা বলেন, আমাদের পাঠানো রেমিটেন্সে দেশ চলে, কিন্তু প্রবাসীদের ব্যাপারে কোন কার্য্যকরি পদক্ষেপ নিচ্ছে না। আজ মালয়েশিয়াতে প্রায় ৫ লক্ষ শ্রমিকের প্রয়োজন, যেখানে বর্তমান সরকারের অদক্ষতার কারণে আজ শ্রমবাজার দিন দিন পিছিয়ে যাচ্ছে। কোন ফলপ্রসূ হচ্ছে না। আজকে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশীদেরকে দেশে পাঠানো হচ্ছে। আজকে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। তাই এ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তাই মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে দেশ-নেত্রীর হাতকে শক্তিশালীকে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি, সামছুল আলম কেন্দ্রীয় ছাত্রনেতা, ডা. আহম্মেদ বোরহান, প্রধান উপদেষ্টা, মালয়েশিয়া বিএনপি, আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মা’সুম বিল্লাহ। মালয়েশিয়া বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, মোঃ আবুল কালাম, বিএনপি মালয়েশিয়া শাখার সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মিনহাজ মন্ডল, মোঃ আব্দুল আজিজ, মোঃ হেলাল উদ্দিন, বাংলার কথা পত্রিকার নির্বাহী সম্পাদক এস কে ফয়েজ, জহিরুল ইসলাম হিরন, সেকান্দর আলী। আরো উপস্থিত ছিলেন, বাংলার কথা পত্রিকার সম্পাদক কায়সার হামিদ হান্নান।