লগ-ইন
¦ নিবন্ধিত হোন
 
 
 
Saturday | 25 May | 2013
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 2.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-09-13 09:57:59
যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই
‘অশোকা’ ছবির সেটে প্রথম আলাপ। তার পর থেকেই কারিনার প্রায় গোটা ওয়ার্ডরোবেরই দায়িত্ব নিয়ে ফেলেছেন মণীশ মালহোত্রা। কেরিয়ারের প্রথম দিকের ‘কভি খুশি কভি গম’, ‘তালাশ’, ‘চামেলি’, ‘বেওয়াফা’ থেকে শুরু করে হালের ‘থ্রি ইডিয়ডস’, ‘বডিগার্ড’, ‘রা-ওয়ান’ এমনকি ‘হিরোইন’- বেবোর অধিকাংশ হিট ছবিতেই তার পোশাক ডিজাইন করেছেন মণীশ। বেবোর পছন্দের তালিকায় এক নম্বর ডিজাইনার আসনটির দাবিদার তিনিই। আর তাই মণীশের পোশাক ছাড়া কারিনা বিয়ের আসরে অবতীর্ণ হবেন সেটা ভাবাই যায় না। প্রথা অনুযায়ী নিকার মণ্ডপে শাশুড়ির বিয়ের পারিবারিক শরারাই পরবেন করিনা। তবে দাওয়াত-ই-ওয়ালিমা বা রিসেপশনে কারিনার পোষাক তৈরির বরাত পেয়েছেন মণীশ। স্বাভাবিক ভাবেই উল্লসিত মণীশ এদিন সাংবাদিকদের জানান, “কারিনার বিয়ের পোষাক ডিজাইন করতে পেরে আমি খুব খুশি। কারিনার লাল পছন্দ বলে আমি লাল রঙের শাড়িই বানাচ্ছি ওর জন্য। মুম্বাই, দিল্লি দুটো রিসেপশনের জন্যই পোশাক তৈরি করছি আমি। ” তবে ১৬ অক্টোবর বেবোর বিয়ের উত্তেজনায় কাশ্মীর থেকে কন্যাকুমারী তোলপাড় হয়ে গেলেও এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন বেবো। ‘হিরোইন’-এর প্রোমোশনে বিয়ের কথা উঠতেই কারিনার স্পষ্ট জবাব, “আপনারা তো সবই জানেন, আমাকে আর জিজ্ঞেস করছেন কেন?” তিনি ধর্মান্তরিত হবেন কি না সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান বেবো। তবে তিনি যে মণীশ মালহোত্রার লাল শাড়িতেই বিয়ের আসরে নামবেন সেটা ইতিনমধ্যেই খোলসা করেছেন বেবো।
আরও বিনোদন সংবাদ
   কান উৎসবে আবারো গহনা চুরি
   প্রচারে এসে হতাশ রণবীর
   কারাগারে সঞ্জয়ের টিকিট বিলি!
   বয়স হার মানাতে পারেনি নাসিরকে
   কয়্যার বাংলা'র অ্যালবাম
   মৃত্যুর পরেও ধনী মাইকেল জ্যাকসন!
   জ্যোতিকে অত্যাচার করছে শাহেদের পরিবার!
   ভালবাসা খুঁজছেন মেহজাবিন আর সজল
   কানে জাস্টিন টিম্বারলেক
   ফের পতিতা চরিত্রে বিন্দু
   সরকারি অনুদানে ‘কাগজের ফুল’
   মিরাক্কেল কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ, ক্ষমা চেয়েছে জামিল
   দুই দিনেই ৪.২৭ কোটি আয় !
   মেয়েকে নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া
   কান উৎসবে গুলি!
   নারী চেয়ারম্যান বিপাশা হায়াত
   ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের বিচারক তারা
   কান উৎসবে গহনা চুরি!
   রণবীর না রণভীর?
   আত্মসমর্পণ করলেন সঞ্জয়
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada
Tel: 416 699 9833, email: info@deshebideshe.com