গড় রেটিং: 1.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-09-11 09:13:41
|
পাকিস্তানে জুতার কারখানায় আগুন, নিহত ২২ শ্রমিক
পাকিস্তানের লাহোর নগরীর একটি জুতার কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে কারখানার মালিকসহ ২২ শ্রমিকের মৃত্যু ঘটেছে। এছাড়াও আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ২০ জনেরও বেশি শ্রমিক।
জুতার কারখানাটির জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন নিউজ। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালগুলো নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলের নিকটবর্তী মায়ো হাসপাতালে ১৮ টি মৃতদেহ আনা হয়েছে বলে জানান হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক।
এছাড়া আরও ৫টি মৃতদেহ মিয়া মুনশি হাসপাতালে রাখা আছে বলে জানা গেছে।
কমপক্ষে ১৮ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাহোরের গুলশান ই রাবি এলাকার ব্যান্ড রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার সময় প্রায় সেখানে ৪৫ জন শ্রমিক কাজ করছিলো বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অগ্নিনির্বাপক কর্মীদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।