গড় রেটিং: 2.1/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-08-23 08:50:09
|
রাশিয়ার প্রথম ইসলামিক টেলিভিশনের সম্প্রচার শুরু
মস্কো, ২২ আগস্ট: রাশিয়ার প্রথম ইসলামিক টেলিভিশনের সম্প্রচার শুরু হয়েছে। গত রোববার পবিত্র ঈদুল ফিতরের দিনে চালু হয়েছে এই টেলিভিশন।
ইসলামি মূল্যবোধ ও আধ্যাত্মিকতা প্রচার করাই এএল-আরটিভি (AL-RTV) নামের এই টেলিভিশন স্টেশন খোলার উদ্দেশ্য বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা রাই নোভস্তি।
এই টেলিভিশনের প্রধান সম্পাদক রুস্তাম আরিফদজাহনভ বলেছেন, “প্রথম দিন থেকেই একটি পাবলিক টেলিভিশন হিসেবে আমরা এই টিভি চ্যানেলের কার্যক্রম শরু করেছি।’ ব্যক্তিগত অর্থ সাহায্য ও সরকারি অনুদান নিয়ে গঠন করা হয়েছে এই টেলিভিশনের তহবিল।
বাশকোরতোস্তান, তাতারেস্তান এবং উত্তর ককেশাস অঞ্চলের ছয়টি রুশ প্রজাতন্ত্র এএল-আরটিভি’র সম্প্রচার অঞ্চলের আওতাভুক্ত।
এএল-আরটিভি’র প্রধান সম্পাদক রুস্তাম আরিফদজাহনভ ইউরো-এশিয়ান টেলিভিশন ও রেডিও সম্প্রচার একাডেমির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। সূত্র: আরআইআইবি