লগ-ইন
¦ নিবন্ধিত হোন
Logo
Chief Editor: Nazrul Minto
editor@deshebideshe.com
Wednesday | 19 June | 2013
 
Default Page
Bangla Problem
FB
Twitter
RSS

গড় রেটিং: 1.5/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

Update : 2012-08-21 10:10:12
লন্ডনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত
লন্ডন, ২২ আগস্ট- গত ১৫ আগস্ট বুধবার পূব লন্ডনের ইস্ট ব্যাংক কলেজে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ ও পরিচালনা করেন প্রবাস বিষয়ক সম্পাদক জনাব আন্সারুল হক। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন জনাব মাওলানা কুতুব উদ্দিন আহমেদ।এর পর সকল শহীদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সামসুদ্দিন মাষ্টার, এম এ রহিম, সাধারন সম্পাদক, জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, সাহাবুদ্দিন চঞ্চল, প্রচার সম্পাদক মাশুক ইবনে আনিস, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহ্ শামীম, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জনাব আবুল হাসেম, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদ, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট অনুকূল তালুকদার ডাল্টন, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ ও সাধারন সম্পাদক ঝলক পাল। এছাড়া আওয়ামী- যুব – ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর আয়োজনে লন্ডন ব্রিক লেনের মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সকলের জন্য মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দোয়া মোনাজাত করা হয়। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ আওয়ামী – জুব- ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য এর আরও সংবাদ
   ব্রিটেনে বাংলাদেশি ব্যাংক বন্ধ হচ্ছেই!
   যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে ক্ষোভ
   ব্রিটেনে বাংলাদেশি সব ব্যাংক বন্ধের হুমকিতে
   যুক্তরাজ্য বিএনপির কমিটি ঘোষণা
   বিমানের লন্ডন অফিস বিক্রির বিপক্ষে প্রবাসীরা
   লন্ডনের হ্যান্সলো বারায় লেবারের মনোনয়ন পেলেন রাকিব
   কমিটি চূড়ান্ত : যুক্তরাজ্য বিএনপিতে অসন্তোষ
   ব্রিস্টল সিটি কাউন্সিলের লর্ড মেয়র ফারুক চৌধুরী
   ব্রিটেনের সেলসব্যুরিতে বাংলাদেশি কাউন্সিলর
   জনসন্মুখে বের হলেন তারেক রহমান
   লন্ডনে বিএনপির রাজনীতিতে সক্রিয় তারেক
   লন্ডনে বৈশাখী মেলায় তারুণ্যের বাঁধভাঙা জোয়ার
   ‘ব্রিটেন বাংলাদেশকে আরেক আফগানিস্তান দেখতে চায় না’
   বাংলাদেশি একজনসহ তিন ব্রিটিশ জঙ্গীর কারাদণ্ড
   লন্ডনে ১৮ দলের সংবাদ বর্জন সাংবাদিকদের
   নববর্ষে লন্ডনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্মিলিত গর্জন
   গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি নর্থ ওয়েস্ট শাখার প্রতিবাদ সভা
   টিকে গেল বাংলা টাউন নাম
   চেতনায় শাহবাগ: ১০ ডাউনিং স্ট্রিট অভিমুখি ‘হিমু বাহিনী’
   যুদ্ধপরাধের বিচারের দাবিতে বৃটেনে ব্যতিক্রধর্মী কর্মসূচি 
Contact: 71 Highview Ave, Toronto, ON, M1N 2H4, Canada, Tel: 416 699 9833, email: info@deshebideshe.com