গড় রেটিং: 0.0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-08-04 12:27:10
|
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী আর নেই
ঢাকা, ৪ আগস্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। শনিবার সকাল ১০ টা ১৫ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার বিকেলে তিনটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মতিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া গ্রামে। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আব্দুল মতিন চৌধুরী ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক জানিয়েছেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।