গড় রেটিং: 2.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-07-31 04:31:09
|
পদ্মাসেতুতে ঋণচুক্তির মেয়াদ বাড়ালো এডিবি-জাইকা
ঢাকা, ৩১ জুলাই: পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন চুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “এডিবি ও জাইকা তাদের চুক্তির মেয়াদ এক মাস সময় বাড়িয়েছে। সময় বাড়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এ সময়ের মধ্যে যাতে বিষয়টির একটি সুরাহা হয়।”
ঋণচুক্তি পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংককে চিঠি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মুহিত বলেন, “না, কোনো চিঠি দেইনি।” চিঠি দেওয়া হবে কি না তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, পদ্মাসেতু প্রকল্পে এডিবি ও জাইকার ঋণচুক্তির মেয়াদ মঙ্গলবার (৩১ জুলাই) শেষ হওয়ার কথা ছিল।